Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
কুসিক নির্বাচন নিয়ে ইসির অসহায়ত্ব প্রকাশ ভাল লক্ষণ নয়: সুজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2022, 08:20 pm
Last modified: 14 June, 2022, 04:08 am

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত আছে: সিইসি
  • ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

কুসিক নির্বাচন নিয়ে ইসির অসহায়ত্ব প্রকাশ ভাল লক্ষণ নয়: সুজন

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৩ সালে একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রধান চ্যালেঞ্জ হলো রাজনৈতিক দলগুলির আস্থা অর্জন। এজন্য কুসিক নির্বাচনকে ইসির 'লিটমাস টেস্ট'-ও বলছেন তারা।  
টিবিএস রিপোর্ট
13 June, 2022, 08:20 pm
Last modified: 14 June, 2022, 04:08 am
বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের অসহায়ত্ব প্রকাশ ভাল লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সাম্প্রতিক এক ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের প্রসঙ্গে সুজন সম্পাদক বলেন, 'কমিশনকে অবশ্যই তার ক্ষমতা প্রয়োগ করতে হবে।'

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে গঠিতে নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ২০২৩ সালের শেষদিকে জাতীয় নির্বাচনও অনুষ্ঠান করবে ইসি। বাংলাদেশের পূর্ববর্তী দুটি জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগও রয়েছে। রয়েছে বিরোধীদের বয়কটের নজির। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৩ সালে একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রধান চ্যালেঞ্জ হলো রাজনৈতিক দলগুলির আস্থা অর্জন। এজন্য কুসিক নির্বাচনকে ইসির 'লিটমাস টেস্ট'-ও বলছেন তারা।  

সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে কুমিল্লা ত্যাগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তবে কুমিল্লা-৬ আসনের এ আইনপ্রণেতা তা অমান্য করে তার দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে থাকেন। 

এ বিষয়ে সিইসি সম্প্রতি বলেছেন,  তিনি এলাকা ত্যাগ না করলে করণীয় কিছু নেই। 

এনিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এক্ষেত্রে কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সরকারি সুবিধাভোগী কেউ কারও পক্ষে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কাজ করছেন— এমন প্রতীয়মান হলে ইসি প্রার্থিতা বাতিল করতে পারে।

নাগরিক সমাজের এ বিশিষ্টজন বলেন, 'কমিশন যখন তাদের আইন-কানুন-বিধি প্রয়োগ করতে পারছে না, তখন নাগরিকেরা খুব আশাবাদীও হতে পারে না।'

জনগণের প্রতি ইসির দায়বদ্ধতার কথা উল্লেখ করে বদিউল আলম বলেন, মানুষ আশা করে ইসি নির্বাচনে সাহসিকতা দেখাবে। বলিষ্ঠ ভূমিকা রাখবে। কুমিল্লার নির্বাচন কমিশনের সক্ষমতার ইঙ্গিত দিবে বলেও মন্তব্য করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / সুশাসনের জন্য নাগরিক (সুজন) / কুসিক নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত আছে: সিইসি
  • ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net