Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
হাইড্রোজেন পারঅক্সাইড নিতে অনীহা সিঙ্গাপুরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2022, 09:50 am
Last modified: 11 June, 2022, 09:50 am

Related News

  • বিএম ডিপোর বিস্ফোরণে ৫১ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়: পুলিশ
  • বিএম ডিপোর আগুনে ২১৩ কোটি টাকার রপ্তানি পণ্যের ক্ষতি: তদন্ত প্রতিবেদন
  • সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ফের আগুন
  • ৯ শর্তে রপ্তানি কার্যক্রম পরিচালনার সাময়িক অনুমোদন পেলো বিএম ডিপো
  • ঘুরে দাঁড়াচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি খাত    

হাইড্রোজেন পারঅক্সাইড নিতে অনীহা সিঙ্গাপুরের

সাময়িকভাবে মেইন লাইন অপারেটরের বিভিন্ন জাহাজের ক্যাপ্টেন, পোর্ট কর্তৃপক্ষ পণ্যটি বহন করতে চাচ্ছেন না
টিবিএস রিপোর্ট
11 June, 2022, 09:50 am
Last modified: 11 June, 2022, 09:50 am
ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পর আলোচনায় থাকা হাইড্রোজেন পারঅক্সাইড নেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছে সিঙ্গাপুর কার্গো ইয়ার্ড কর্তৃপক্ষ। 
নিরাপত্তা ও ইয়ার্ডের ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে হাইড্রোজেন পারঅক্সাইডের চালান সীমিত করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত ৯ জুনের একটি চিঠি আমাদের নজরে এসেছে। মূলত বাংলাদেশ থেকে এসব কনটেইনারে করে সিঙ্গাপুর ইয়ার্ডে রাখা হয়। এরপর সেখান থেকে মাদারভেসেলে করে মূল গন্তব্যে যায়।"

সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) হাইড্রোজেন পারঅক্সাইডকে বিস্ফোরক দ্রব্য হিসেবে নিয়ন্ত্রণ করে থাকে। এসপিএফের লাইসেন্স মোতাবেক পিএসএতে এ পণ্যটি মজুতের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। তারা বলছে, হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়ার ফলে বন্দরে পণ্যটির মজুত বেড়ে গেছে। তাই হাইড্রোজেন পারঅক্সাইডের চালান সীমিত আকারে হ্যান্ডলিং করবে সিঙ্গাপুর পোর্ট, উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ আরিফ আরো বলেন, "আমরা জেনেছি চট্টগ্রামে আরো চারটি বেসরকারি আইসিডিতে রপ্তানির লক্ষ্যে শতাধিক কনটেইনার হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। শিল্পের কাঁচামাল হওয়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের আমদানি-রপ্তানি বন্ধ হবে না। কিন্তু বিস্ফোরণের পর বিষয়টি নিয়ে এক ধরণের আতঙ্ক সৃষ্টি হয়েছে।"

সাময়িকভাবে মেইন লাইন অপারেটরের বিভিন্ন জাহাজের ক্যাপ্টেন, পোর্ট কর্তৃপক্ষ পণ্যটি বহন করতে চাচ্ছেন না বলে জানান তিনি। বিষয়টির দ্রুত সমাধান হবে বলে আশা করেন মোহাম্মদ আরিফ।

এর আগে গত শনিবার (৪ জুন) সংঘটিত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মীসহ এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দুই শতাধিক মানুষ আহত হয়ে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

মূলত ওই ডিপোতে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড থেকে বিস্ফোরণের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে এই রাসায়নিক পণ্যটি আলোচনায় আসে।

Related Topics

টপ নিউজ

বিএম কনটেইনার ডিপো / কনটেইনার ডিপোতে বিস্ফোরণ / হাইড্রোজেন পার-অক্সাইড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বিএম ডিপোর বিস্ফোরণে ৫১ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়: পুলিশ
  • বিএম ডিপোর আগুনে ২১৩ কোটি টাকার রপ্তানি পণ্যের ক্ষতি: তদন্ত প্রতিবেদন
  • সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ফের আগুন
  • ৯ শর্তে রপ্তানি কার্যক্রম পরিচালনার সাময়িক অনুমোদন পেলো বিএম ডিপো
  • ঘুরে দাঁড়াচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি খাত    

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net