Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড: ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2022, 03:40 pm
Last modified: 08 June, 2022, 06:32 pm

Related News

  • কাল থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ বেসরকারি ডিপো
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ
  • রপ্তানি-আমদানি বাণিজ্য কমে যাওয়ায় ক্ষতির মুখে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো
  • বিএম ডিপোর বিস্ফোরণে ৫১ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়: পুলিশ

কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড: ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৪৪ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
08 June, 2022, 03:40 pm
Last modified: 08 June, 2022, 06:32 pm
রাত ১১টার দিকে ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে থাকা রাসায়নিক কনটেইনারগুলোর বেশিরভাগই একসাথে বিস্ফোরিত হয়। প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এই বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গেছে। ছবি: শরাফত সিদ্দিকি

বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ জন।

মঙ্গলবার (৭ জুন) ডিপো কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে মামলাটি করেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী।

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিস্ফোরণের ঘটনায় ডিপোর ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।"

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "আমরা তদন্ত শুরু করেছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।"

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম টিবিএসকে বলেন, মালিকদের বিরুদ্ধে নয়, যেসব ব্যক্তি ডিপো পরিচালনার সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টির অনুসন্ধান করছে, তাতে মালিকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে। 

আশরাফুল করিম জানান মামলার আসামিরা হলেন- বিএম কনটেইনার ডিপো লিমিটেড এর ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার অ্যাডমিন খালেদুর রহমান, সহকারী অ্যাডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম, কন্টেইনার ফ্রেইট স্টেশন নজরুল ইসলাম ও বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের জিএম নাজমুল আক্তার খান।

শনিবার (৪ জুন) রাতে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকর্মীসহ অন্তত ৪৪ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

রাত ১১টার দিকে ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোতে থাকা রাসায়নিক কনটেইনারগুলোর বেশিরভাগই একসাথে বিস্ফোরিত হয়।

তীব্র এই বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে এই বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

কনটেইনার ডিপো / কনটেইনার ডিপোতে বিস্ফোরণ / বিএম কনটেইনার ডিপো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • কাল থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ বেসরকারি ডিপো
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • জুলাইয়ের তুলনায় আগস্টে রপ্তানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে ২৩.৪০ শতাংশ
  • রপ্তানি-আমদানি বাণিজ্য কমে যাওয়ায় ক্ষতির মুখে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো
  • বিএম ডিপোর বিস্ফোরণে ৫১ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়: পুলিশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net