Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
ঠাকুরগাঁওয়ে বিজিবির উপস্থিতিতেই নীলগাই জবাইয়ের অভিযোগ

বাংলাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
12 May, 2022, 08:05 pm
Last modified: 12 May, 2022, 08:24 pm

Related News

  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

ঠাকুরগাঁওয়ে বিজিবির উপস্থিতিতেই নীলগাই জবাইয়ের অভিযোগ

স্থানীয়রা জানায়, ভারতের দেওয়া কাঁটাতার ডিঙ্গিয়ে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। আজ বৃহস্পতিবার (১২ মে) মণ্ডলপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেতে এটিকে দেখতে পেয়ে সেটিকে ধরে স্থানীয়রা। পরে ধর্মগড় সীমান্তের বিজিবি সদস্যদের উপস্থিতিতে কয়েকজন ব্যক্তির নির্দেশে খাওয়ার উদ্দেশ্যে নীলগাইটি জবাই করা হয়। 
ঠাকুরগাঁও প্রতিনিধি
12 May, 2022, 08:05 pm
Last modified: 12 May, 2022, 08:24 pm
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে প্রায় বিলুপ্ত একটি নীলগাই ধরে মাংসের জন্য জবাই করেছে এলাকাবাসী। এ নিয়ে জেলায় ৬টি নীলগাই আটক হলো, যার একটিও বেঁচে নেই। বৃহস্পতিবার (১২ মে) উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ মে) সকালে এলাকার ফসলের ক্ষেতে ছোটাছুটি করছিল অপরিচিত একটি প্রাণী। গ্রামের কয়েকজনের নজরে এলে তাঁরা প্রাণীটিকে ধাওয়া করে ধরে ফেলেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমান। এক সময় গ্রামবাসী প্রাণীটিকে জবাই করে জবাই করে। সে সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে উপস্থিতও ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তর মন্ডল পাড়া এলাকায় বুধবার (১১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্ত থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই প্রবেশ করে। এলাকাবাসী পরদিন ১২ মে দুপুরে সেটিকে আটক করে। নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী সেটি জবাই করে। তাৎক্ষণিকভাবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন বলেও জানান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর মন্ডলপাড়া গ্রামের কিছু লোক ক্ষেত থেকে ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিল। এসময় তারা হঠাৎ একটি নীলগাই দেখতে পায়। সে সময় তাড়া করে নীলগাইটিকে ধরে তারা। একপর্যায়ে প্রাণীটি অসুস্থ হয়ে গেলে সেটিকে জবাই করা হয়। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই করা ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য এটি খুব অসুস্থ ছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজন সেখানে গেছেন। তারা আইনগত ব্যবস্থা নেবেন। 

বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলে আমাদের পরিদর্শন দল পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতে ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Related Topics

টপ নিউজ

নীলগাই / বিজিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net