Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2022, 10:10 am
Last modified: 26 April, 2022, 10:10 am

Related News

  • বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন সাধারণ পরিষদে পাঠালো ইকোসক
  • বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি-পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ সরকারের
  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন

৪৪ সদস্যের এই কমিটিতে অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ ১১ জন মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১৬ জন শীর্ষ নির্বাহী ও রপ্তানিমুখী খাতগুলোর ১৬টি ব্যবসায়ী সংগঠনের সভাপতিদের রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 April, 2022, 10:10 am
Last modified: 26 April, 2022, 10:10 am

দেশের সার্বিক রপ্তানি পরিস্থিতি পর্যালোচনাসহ রপ্তানি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান ও এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 'রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি' গঠন করেছে সরকার।

৪৪ সদস্যের এই কমিটিতে অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ ১১ জন মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১৬ জন শীর্ষ নির্বাহী ও রপ্তানিমুখী খাতগুলোর ১৬টি ব্যবসায়ী সংগঠনের সভাপতিদের রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সার্বিক রপ্তানি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে রপ্তানি পদ্ধতি, রপ্তানিতে উৎসাহ প্রদান ও রপ্তানি দ্রব্য উৎপাদন সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করে সুপারিশ ও সিদ্ধান্ত নেবে এই কমিটি।

রপ্তানি ক্ষেত্রে বিরাজমান সমস্যার পাশাপাশি নতুন করে কোন সমস্যার সৃষ্টি হলে তা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ ও সিদ্ধান্ত দেবে এই কমিটি।

এছাড়া রপ্তানির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত বিষয়াদি পর্যালোচনা এবং এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটি নিয়মিতভাবে বৈঠকে মিলিত হবে।  বাণিজ্য মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছর রপ্তানিখাতে প্রবৃদ্ধি সন্তোষজনক রয়েছে, যা আগামী অর্থবছরও অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ভবিষ্যতে রপ্তানিখাতে নতুন নতুন সংকট আসতে পারে, সেগুলোর তাৎক্ষণিক সমাধানে এ কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে জিএসপি সুবিধা বাতিল হওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও এই কমিটি সিদ্ধান্ত নেবে।

এলডিসি গ্রাজুয়েশনের আগেই বেসরকারিখাতের সক্ষমতা বাড়ানো, রপ্তানিমুখী খাতগুলোতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার বিষয়েও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। 
 
Related Topics

টপ নিউজ

রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি / এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ / এলডিসি গ্র্যাজুয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন সাধারণ পরিষদে পাঠালো ইকোসক
  • বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি-পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ সরকারের
  • এলডিসি উত্তরণ ২০২৯ সাল পর্যন্ত পেছাতে সংস্কারের খসড়া রূপরেখা প্রস্তুত করেছে সরকার
  • এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় বাড়ানোর সুপারিশ জাতিসংঘ কমিটির
  • বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পেছানোর আবেদন পর্যালোচনায় সম্মত জাতিসংঘ

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net