Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
রাঙামাটিতে হরেক রঙের বাহারে বৈসাবি শুরু

বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি
12 April, 2022, 12:00 pm
Last modified: 12 April, 2022, 12:12 pm

Related News

  • মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু, চলবে সপ্তাহব্যাপী
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে স্টারলিংক ব্যবহারে দ্রুতগতির ইন্টারনেট; ই-লার্নিংয়ে যুক্ত হবে শিক্ষার্থীরা
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের

রাঙামাটিতে হরেক রঙের বাহারে বৈসাবি শুরু

আজ ফুলবিজুর পর, কাল মূল বিজুর দিন চলবে বাড়ি বাড়ি বেড়ানো আর নানান স্বাদের খাবার গ্রহণ।
রাঙামাটি প্রতিনিধি
12 April, 2022, 12:00 pm
Last modified: 12 April, 2022, 12:12 pm

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় এখন উৎসবের আমেজ। বর্ষবরণ ও বিদায়ের মহান সামাজিক অনুষ্ঠান বৈসাবিকে ঘিরে মুখর পার্বত্য জনপদ। মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বিভিন্নস্থানে কাপ্তাই হ্রদের জলে নানান রঙের ফুল ভাসিয়ে উদযাপিত হয় ফুল বিজু। 

করোনার দুই বছরের বিষাদ ও বেদনা ভুলে আবারো প্রিয় বৈসাবি উদযাপন করতে পেরে খুশি সবাই। 

ছবি: তৌসিফ মান্নান

বর্ণিল আয়োজনেপালিত হয়েছে বৈসাবি উৎসবের প্রথম দিন 'ফুলবিজু'। সকালে সূর্যোদয়ের পরপরই শহরের বিভিন্নস্থানে নানান সংগঠনের আয়োজনে কাপ্তাই হ্রদের পানিতে ভাসানো হয় হরেক রকম ফুল। বৈসাবির তিনদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে আজ ফুলবিজু, কাল মূল বিজু এবং পড়শু গোজ্যাপজ্যা দিন।

আজ ফুলবিজুর পর, কাল মূল বিজুর দিন চলবে বাড়ি বাড়ি বেড়ানো আর নানান স্বাদের খাবার গ্রহণ। পরশু দিন 'গজ্যাপজ্যা দিন' বা বিশ্রামের দিন পালন হবে। আগামী ১৬ এপ্রিল রাঙামাটির বেতবুনিয়ায় সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বৈসাবি উৎসব।

ছবি: টিবিএস

সকালে শহরের রাজবাড়ি ঘাটে বিজু সাংগ্রাই বিষু বিহু সাংক্রান্ত উদযাপন কমিটির উদ্যোগে ফুলভাসানো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি সবাইকে বৈসাবি ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাড়ম্বরে উৎসব উদ্যাপনে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, 'বৈচিত্র্যের এই উৎসবে আমি বিমোহিত,এই উৎসব আমাদের এক করে দিয়েছে, এটাই বাংলার চিরায়ত রূপ। এভাবেই অনন্তকাল চলবে।'

ছবি: টিবিএস

বাংলাদেশ আদিবাসী ফোরামের রাঙামাটি জেলা সভাপতি ইন্টুমনি চাকমা বলছেন, 'আমরা সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে চাই, এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা।' 

ছবি: টিবিএস

হিলর প্রোডাকশন এর সভাপতি সুপ্রিয় চাকমা শুভ বলেন, 'এটা খুবই আনন্দের যে,করোনাকে জয় করে আমরা আবার উৎসবে ফিরতে পেরেছি। এই উৎসব আমাদের প্রাণের উৎসব। পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতিকে সুরক্ষা ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে শান্তির সুবাতাস বইবে এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা। আমরা সারাদেশের মানুষকে বিজুর শুভেচ্ছা জানাই।' 

ছবি: টিবিএস

শহরের পলওয়েল পার্ক এলাকায় হিলর প্রডাকশন নামের একটি সংগঠনের উদ্যোগে দুই শতাধিক তরুন তরুণী অংশ নেয় পানিতে ফুল ভাসানোর আয়োজনে। এছাড়া গর্জনতলী, কেরানী পাহাড়সহ বিভিন্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে পালিত হয় কর্মসূচী। 

Related Topics

টপ নিউজ

বৈসাবি / বিজু / রাঙামাটি / পার্বত্য চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু, চলবে সপ্তাহব্যাপী
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • পার্বত্য চট্টগ্রামের ১২ বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা  
  • খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে স্টারলিংক ব্যবহারে দ্রুতগতির ইন্টারনেট; ই-লার্নিংয়ে যুক্ত হবে শিক্ষার্থীরা
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net