Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
‘অস্বস্তিতে পড়ে’ অব্যাহতি চেয়েছেন কুবি রেজিস্ট্রার

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
23 March, 2022, 10:15 am
Last modified: 23 March, 2022, 10:17 am

Related News

  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
  • রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

‘অস্বস্তিতে পড়ে’ অব্যাহতি চেয়েছেন কুবি রেজিস্ট্রার

রেজিস্ট্রার তার অব্যাহতিপত্রে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের মিথ্যা তথ্য প্রচার, অযৌক্তিক দাবি নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে বিব্রত এবং দায়িত্ব পালনে অস্বস্তিবোধ করায় ২৩ মার্চ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি
23 March, 2022, 10:15 am
Last modified: 23 March, 2022, 10:17 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিব্রত ও দায়িত্ব পালনে অস্বস্তিবোধ করছেন জানিয়ে স্বেচ্ছায় অব্যাহতিপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈনের কাছে তিনি এ অব্যাহতিপত্র জমা দেন।

জানা যায়, রেজিস্ট্রার তার অব্যাহতিপত্রে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের মিথ্যা তথ্য প্রচার, অযৌক্তিক দাবি নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে বিব্রত এবং দায়িত্ব পালনে অস্বস্তিবোধ করায় ২৩ মার্চ থেকে তিনি তার দায়িত্ব হতে অব্যাহতি চেয়েছেন। 

এ বিষয়ে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, "প্রশাসনিক এই পদটিতে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এতদিন দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার নামে বিভিন্ন মহলে মিথ্যা তথ্য প্রচার, উপাচার্যের সাথে রেজিস্ট্রার হিসাবে যে সমন্বয় থাকার কথা সেটি না হওয়ায় বর্তমানে আমি দায়িত্ব পালনে অস্বস্তিবোধ করছি। তাই আমি বুধবার (২৩ মার্চ) থেকে অব্যাহতি চেয়েছি।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, "কেউ পদত্যাগ করতে চাইলে সেটি অবশ্যই গ্রহণ করতে হবে। রেজিস্ট্রার তার পদে থাকতে চাচ্ছেন না।"

তবে অস্বস্তিবোধ করার বিষয়ে জানতে চাওয়া হলে উপাচার্য বলেন, "কি কারণে তিনি এমনটি বলেছেন সেটি আমার জানা নেই।"  

Related Topics

টপ নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় / রেজিস্ট্রার / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
  • রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ৫
  • অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net