Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
সাহিত্যে স্বাধীনতা পুরষ্কার পাওয়া আমির হামজা কে! 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2022, 06:15 pm
Last modified: 15 March, 2022, 06:39 pm

Related News

  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’
  • খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার প্রস্তাব অনুমোদন
  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • লোকসংগীতশিল্পী আব্দুল আলীমের স্বাধীনতা পুরস্কার, একুশে পদক চুরি; উদ্ধার হয়নি ২ সপ্তাহে

সাহিত্যে স্বাধীনতা পুরষ্কার পাওয়া আমির হামজা কে! 

সামাজিক মাধ্যম ফেসবুকে মরমি সাহিত্য গবেষক সাইমন জাকারিয়া জানিয়েছেন আমির হামজার পরিচয়। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলা একাডেমি থেকে "সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি" প্রকাশের মাধ্যমে সাধক কবিদের সৃষ্টিতে ইতিহাসের ঘটনাবলি লিপিবদ্ধকরণের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপিত ও বিশ্লেষিত হয়েছিল। কিন্তু আমরা নিশ্চিত বহু সাধক কবি ও তাঁদের সৃষ্টিকর্ম আমাদের আলোচনা-সমালোচনার বাইরে রয়ে গেছে। এবছর স্বাধীনতা পদক প্রাপ্ত প্রয়াত সাধক কবি আমির হামজা তাঁদের একজন। 
টিবিএস রিপোর্ট
15 March, 2022, 06:15 pm
Last modified: 15 March, 2022, 06:39 pm
আমির হামজা। সংগৃহীত ছবি

জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার-২০২২' দেশের ১০ গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে পুরষ্কারের জন্য মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় সাহিত্যে অবদানের জন্য মনোনীতদের একজন হলেন- মরহুম মো. আমির হামজা। কে তিনি, সাহিত্যে তার অবদানই বা কী- তা নিয়ে সাহিত্যামোদীদের মধ্যে শুরু হয়েছে জোর গুঞ্জন। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, তারা আগে কোনোদিন তার নামও শোনেননি। 

দেশের শিল্পসংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরাও এনিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন। 

সামাজিক মাধ্যম ফেসবুকে মরমি সাহিত্য গবেষক সাইমন জাকারিয়া জানিয়েছেন আমির হামজার পরিচয়। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলা একাডেমি থেকে "সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি" প্রকাশের মাধ্যমে সাধক কবিদের সৃষ্টিতে ইতিহাসের ঘটনাবলি লিপিবদ্ধ করণের ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপিত ও বিশ্লেষিত হয়েছিল। কিন্তু আমরা নিশ্চিত বহু সাধক কবি ও তাঁদের সৃষ্টিকর্ম আমাদের আলোচনা-সমালোচনার বাইরে রয়ে গেছে। এবছর স্বাধীনতা পদক প্রাপ্ত প্রয়াত সাধক কবি আমির হামজা তাঁদের একজন। 

তার জন্ম ১৯৩১ সালে মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট গ্রামে। তিনি ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনের ধারায় প্রতিযোগিতামূলক আসরে বিভিন্ন বিষয় নিয়ে সংগীত রচনা ও পরিবেশন করতেন। তত্ত্বগানের পাশাপাশি সমকালীন সময়, রাজনীতি, ইতিহাস-নির্ভর গান রচনা করেছেন। রচিত গানের সংকলন স্থানীয় ও জাতীয় পর্যায়ে 'বাঘের থাবা', 'পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি', 'একুশের পাঁচালি' প্রভৃতি শিরোনামে প্রকাশিত হয়েছে।

সাইমনের এই পোস্টে একজন কমেন্ট করেছেন, "তাকে পদকটা দেওয়া হয়েছে কোন সাহিত্যের জন্য? গানে যদি তার অবদান থেকে থাকে, তবে সংগীত ক্যাটাগরিতে দিক। সাহিত্যে কেন? আমাদের সাহিত্যিকের কি এতই আকাল?"

আরেকজন কমেন্ট করেছেন, "নোবেল কমিটি রবীন্দ্রনাথ ঠাকুর ও বব ডিলানকে যে কারণে সাহিত্যে পুরষ্কার দিয়েছিল, ধরে নিন সেই একই কারণে আমির হামজাকে! সাহিত্যে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে।"

এবিষয়ে জানতে চাইলে সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী বলেন, "এই আমির হামজা কে? এমন একজনকে এত বড় পুরষ্কার দেওয়া হলো, যার নামও কেউ জানে না। স্বাধীনতা পুরস্কারও এখন মশকরার বিষয় হয়ে দাঁড়িয়েছে।"

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ওয়াসি আহমেদ বলেন, "আমির হামজার পুরষ্কারপ্রাপ্তির এ ঘটনায় আসলে বলার মতো কিছু নেই। একে যদি হাস্যকরও বলা হয়, তাহলেও বোধহয় কম হয়ে যায়।"

এ সময়ের বহুল পঠিত কবি ইমতিয়াজ মাহমুদ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, "আজম খান জীবিত অবস্থায় কোনো রাষ্ট্রীয় পদক পান নাই। শহীদুল জহির এমনকি বাংলা একাডেমি পুরষ্কারও পান নাই। অথচ আমির হামজা নামক নাম না জানা লেখক/কবিরা এদেশে নিয়মিত স্বাধীনতা পদক/একুশে পদক পান।"

 

Related Topics

টপ নিউজ

সাহিত্য পুরস্কার / স্বাধীনতা পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’
  • খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার প্রস্তাব অনুমোদন
  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • লোকসংগীতশিল্পী আব্দুল আলীমের স্বাধীনতা পুরস্কার, একুশে পদক চুরি; উদ্ধার হয়নি ২ সপ্তাহে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net