Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বাস যাতায়াতে যৌন হয়রানির শিকার ৮৪ শতাংশ তরুণী: সমীক্ষা 

বাংলাদেশ

আসাদুল্লা লায়ন
05 March, 2022, 10:15 am
Last modified: 05 March, 2022, 12:13 pm

Related News

  • যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক চাকরিচ্যুত, আরেকজনের বিরুদ্ধে নতুন করে তদন্ত
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

বাস যাতায়াতে যৌন হয়রানির শিকার ৮৪ শতাংশ তরুণী: সমীক্ষা 

সমীক্ষায় অংশ নেওয়া মোট তরুণীর ৬৫.৫৮ শতাংশ যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এর মাঝে ৩৫.৪৯ শতাংশ তরুণী বিকৃত যৌন ইচ্ছার প্রচ্ছন্ন ইঙ্গিত বা কুদৃষ্টির শিকার হয়েছেন।
আসাদুল্লা লায়ন
05 March, 2022, 10:15 am
Last modified: 05 March, 2022, 12:13 pm
ইলাসট্রেশন- টিবিএস

বর্তমানে গণপরিবহন ব্যাবহারকারী ৪৫.২৭ শতাংশ তরুণীই যৌন হয়রানির শিকার। আঁচল ফাউন্ডেশনের করা এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

এরমধ্যে ৮৪.১০ শতাংশ তরুণী বাসে এবং বাসস্ট্যান্ডে যৌন হয়রানির শিকার হন। এছাড়াও রেল বা রেলস্টেশনে ৪.৫৮ শতাংশ এবং রাইড শেয়ারিং সার্ভিসে ১.৫৩ শতাংশ তরুণী যৌন হয়রানির শিকার হন।

যৌন হয়রানির মধ্যে আপত্তিকর স্পর্শের শিকার হন ৬৪.৯২ শতাংশ তরুণী। ২০.০৪ শতাংশ কুদৃষ্টি এবং অনুসরণের শিকার হয়েছেন। তরুণীরা যৌন হয়রানির শিকার হন মূলত একাকী চলার সময়, জরিপে শতকরা ৭৫.৬০ শতাংশ তরুণীর বেলায় দেখা গেছে এমনটি।

এছাড়া সমীক্ষায় অংশ নেওয়া মোট তরুণীর ৬৫.৫৮ শতাংশ যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এর মাঝে ৩৫.৪৯ শতাংশ তরুণী জানিয়েছেন যে তারা বিকৃত যৌন ইচ্ছার প্রচ্ছন্ন ইঙ্গিত বা কুদৃষ্টির শিকার হয়েছেন। ২৯.৬২ শতাংশ তরুণীকে আপত্তিকর স্পর্শের ভুক্তভোগী হতে হয়েছে।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী রোকেয়া জাহান (ছদ্মনাম)। পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকুরী করেন। অফিস ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে উত্তরা থেকে ধানমন্ডি এলাকায় যেতে বাস ব্যবহার করেন তিনি। নিয়মিত বাসে যাতায়াতে ভোগান্তি ছাড়াও বিভিন্ন সময় যৌন হয়রানির শিকারও হয়েছেন রোকেয়া।

পরিচয় গোপন রাখার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তরুণী বাস যাতায়াতে তার তিক্ত অভিজ্ঞাতার কথা জানান।

তিনি বলেন, "চালকের সহকারি কিংবা পুরুষ যাত্রীদের আপত্তিকর স্পর্শের শিকার প্রায়ই হই। বিব্রত হয়ে প্রতিবাদ করার সাহসও করতে পারি না, কোনোভাবে এড়িয়ে যাই। বিকল্প পরিবহনে যাতাযাতের সুযোগ না থাকায় বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে এসব।"

নারী দিবসকে সামনে রেখে 'তরুণীদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং মানসিক স্বাস্থ্যে এর প্রভাব' শীর্ষক এ সমীক্ষাটির আয়োজন করা হয়। জরিপে অংশগ্রহণ করেছেন সারা দেশের বিভিন্ন জেলা ও বিভাগের ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ হাজার ১৪ জন তরুণী।

অংশগ্রহণকারী তরুণীদের ভেতর অবিবাহিত ৮৮.১৭ শতাংশ ও বিবাহিতের সংখ্যা ১০.৯৫ শতাংশ এবং বাকিরা আর সংসার করছেন না। তারা কতটা বৈষম্য, যৌন হয়রানি, সমাজ ও পরিবারে প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়ের সম্মুখীন হয়েছেন ও এ বিষয়গুলো তাদের মানসিক স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলেছ সেসব তথ্যের সমন্বয় করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এতে তরুণীদের মানসিক সমস্যার পিছনে বিভিন্ন কারণও উঠে আসে। এরমধ্যে অন্যতম কারণ পারিবারিক টানাপোড়েন।

সমীক্ষা বলছে, পারিবারিক টানাপোড়েন তরুণীদের মানসিক স্বাস্থ্যের উপর সর্বাধিক প্রভাব ফেলে যা ৩১.৮৫ শতাংশ। আর্থিক অস্বচ্ছলতা অংশগ্রহণকারীদের ২৪.৪৬ শতাংশের মনে নেতিবাচক প্রভাব বিস্তার করে। বেকারত্বের কারণে ১৪.৭৯ শতাংশ মানসিকভাবে বিপর্যস্ততার শিকার হন।

জরিপে আরও উঠে এসেছে, ৬৯.৯২ শতাংশ তরুণী শারীরিক অবয়ব নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হন। ২৩.৭৭ শতাংশ নিজেদের অসম্মতিতেও পরিবার থেকে বিয়ের চাপের সম্মুখীন হন। ৩৮.৮৬ শতাংশ শৈশবে যৌন নির্যাতনের শিকার। ৪৩.৮৯ শতাংশ অনলাইনে বিড়ম্বনার শিকার। ২২.২৯ শতাংশ তরুণীর মতামত পরিবারে মূল্যায়ণ করা হয় না। শুধুমাত্র নারী হবার দরুণ মতামত প্রকাশের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হতে হয় ৪৬.২৫ শতাংশ নারীকে।

এ বিষয়ে আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ টিবিএসকে বলেন, "আমাদের সমাজ, রাষ্ট্র এবং পরিবার প্রতিষ্ঠিত নারীদের সাথে মানিয়ে নিতে এখনো যথাযথভাবে প্রস্তুত নয়। আমরা যদি নারীদেরকে মানসিকভাবে ভালো রাখতে চাই এবং তাদেরকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করতে চাই তবে সমীক্ষায় যে কারণগুলো উঠে এসেছে সেগুলো বিশ্লেষণ করে সঠিক সমাধান নিয়ে আসতে হবে।"

"দেশের সব নাগরিকদেরকে নারীদের প্রতি সঠিক মনোভাব ধারণ করার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়," বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

যৌন নিপীড়ন / যৌন হয়রানি / যৌনহয়রানি / বাসে ধর্ষণ / বাসে হয়রানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক চাকরিচ্যুত, আরেকজনের বিরুদ্ধে নতুন করে তদন্ত
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net