Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
ষষ্ঠ ধাপে ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ শুরু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2022, 10:55 am
Last modified: 31 January, 2022, 11:32 am

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

ষষ্ঠ ধাপে ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ শুরু 

ভোটের আগেই সহিংসতায় একজন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট
31 January, 2022, 10:55 am
Last modified: 31 January, 2022, 11:32 am
ছবি-টিবিএস

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ আজ (৩১ জানুয়ারি)। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

নির্বাচনের এই ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১,৬০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১,১৯৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২,৫৫৯ এবং সাধারণ সদস্য পদে ৭,৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন রয়েছেন।

এদিকে ভোটের আগেই সহিংসতায় একজন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সরিষাবাড়ীর পিংনা ইউপিতে ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের দুই প্রতিদ্বন্দ্বীর সংঘর্ষে ভোলা শেখ (৫৮) নামক একজন নিহত হন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আটজন। 

ঠাকুরগাঁওয়ে এক প্রার্থীর সমর্থকদের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। চুয়াডাঙ্গা ও চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ ও 'বিদ্রোহী' প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

বিগত পাঁচ ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী সংঘাত ও হানাহানিতে সারাদেশে প্রায় ৯৫ জন নিহত হয়েছেন। হাজারের কাছাকাছি হয়েছেন আহত। 

এবারের ধাপে মোট ভোটার ৪১,৮২,২৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ২১,১৪,৭২০ ও নারী ভোটার ২০,৬৭,৫৩৭ জন। এছাড়া ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। 

এর আগে, গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি এবং ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর। সবশেষ পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ হয় ৫ জানুযায়ী।     

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন / ইউনিয়ন পরিষদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • সিলেটের ৬ ইউপি নির্বাচন: বিদ্রোহী ও স্বতন্ত্রতে ডুবল নৌকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net