Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বাইরে বেরোলেই টিকার সনদ লাগবে: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2022, 06:30 pm
Last modified: 21 January, 2022, 06:53 pm

Related News

  • বাংলাদেশের করোনা টিকার সনদ পেল যুক্তরাজ্যের স্বীকৃতি 
  • সফটওয়্যারের ভুল সংশোধন করা যাচ্ছে না, বিপাকে চট্টগ্রামের হাজারো টিকা গ্রহীতা
  • কোভিড পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: দীপু মনি
  • টিকা সনদের ভুল সংশোধনে স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল সেবা চালু
  • জেলা হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি

বাইরে বেরোলেই টিকার সনদ লাগবে: স্বাস্থ্যমন্ত্রী 

"আপনি মেলায় বা ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে টিকার সনদ বহন করতে হবে।"
টিবিএস রিপোর্ট
21 January, 2022, 06:30 pm
Last modified: 21 January, 2022, 06:53 pm

বাড়ির বাইরে গেলেই এখন থেকে টিকা সনদ সাথে রাখতে এবং প্রয়োজনে তা দেখাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে দেশের সামগ্রিক কোভিড পরিস্থিতি সম্পর্কে বিবৃতি প্রদানকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আপনি মেলায় বা ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে টিকার সনদ বহন করতে হবে।"

আসন্ন বিপর্যয় ঠেকাতে দেশের প্রতি জেলায় স্থানীয় প্রশাসনকে কোভিড-১৯ বিধির ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "দিনশেষে এই দায়িত্ব প্রতিটি ব্যক্তির নিজের উপর বর্তায়। প্রত্যেকেরই এখন যথাসম্ভব বাহ্যিক কার্যক্রম কমাতে হবে।"

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় আজ একাধিক বিধিনিষেধ তালিকাভুক্ত করেছে সরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ৫০ শতাংশ কর্মী দিয়ে চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই প্রজ্ঞাপন আকারে এ নির্দেশ প্রকাশ করা হবে।

অন্যদিকে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।  

মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা সরকারি অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত হতে পারবে না। 

যারা এই ধরনের কোনো ইভেন্টে যোগ দেবেন তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেট এবং সাথে ইভেন্টের ২৪ ঘণ্টার মধ্যে করা টেস্ট থেকে আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট বহন করতে হবে।

নির্দেশনা বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা চাই তারা তাদের সতর্কতা বাড়াক। আমাদের নিজেদের সুরক্ষার জন্য নিয়ম মেনে চলতে হবে। সরকারের একার পক্ষে তা সম্ভব নয়।"

"আমরা সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ৭০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সব মিলিয়ে আমরা ১৫ কোটি ১০ ​​লাখ টিকা দিয়েছি। হাতে আরও ৯ কোটি টিকা আছে। আমরা জনসন অ্যান্ড জনসনের তিন লাখ ৩৭ হাজার টিকা পেয়েছি। আরও আসবে," যোগ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

টিকা সনদ / কোভিড পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • বাংলাদেশের করোনা টিকার সনদ পেল যুক্তরাজ্যের স্বীকৃতি 
  • সফটওয়্যারের ভুল সংশোধন করা যাচ্ছে না, বিপাকে চট্টগ্রামের হাজারো টিকা গ্রহীতা
  • কোভিড পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: দীপু মনি
  • টিকা সনদের ভুল সংশোধনে স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল সেবা চালু
  • জেলা হাসপাতালগুলোতে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net