Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
নারায়ণগঞ্জ নির্বাচনে যা দেখছি

বাংলাদেশ

জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ থেকে
16 January, 2022, 01:55 pm
Last modified: 16 January, 2022, 02:07 pm

Related News

  • নারায়ণগঞ্জে জয়ী হলেন কোভিড হিরো 
  • নারায়ণগঞ্জ সিটি নির্বাচনই সেরা: ইসি মাহবুব
  • ছবিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
  • নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় নিশ্চিত: আইভী  
  • ইভিএম নিয়ে অনেকের বিড়ম্বনার মধ্য দিয়েই শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ 

নারায়ণগঞ্জ নির্বাচনে যা দেখছি

নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন নির্বাচনের প্রধান দুই প্রার্থী তৈমুর আলম খন্দকার ও সেলিনা হায়াত আইভি।
জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ থেকে
16 January, 2022, 01:55 pm
Last modified: 16 January, 2022, 02:07 pm
ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

সকাল নয়টায় পৌঁছালাম চাষাড়া মোড়ে। এবিসি স্কুল কেন্দ্রে (১২ নম্বর ওয়ার্ড) তখন পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি বেশি দেখিনি। বলা যায় পুরুষ ভোটারের  অর্ধেক ছিল নারী ভোটার । নারী ভোটার বুথের ইভিএমে সময়ও লাগছিল বেশি। কারণ ফিঙ্গার কম ম্যাচ করছিল। তাই একেকটি ভোটের জন্য সময় লাগছিল প্রয়োজনের তুলনায় বেশি।

কেন্দ্রের ভোটার শান্তি চৌধুরী। নিজেকে পরিচয় দিলেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক বলে। বলছিলেন, "আমি আমার পছন্দের মেয়র প্রার্থীকে ভোট  দিলাম কিন্তু সবুজ বাটন (ওকে বাটন) জ্বলে ওঠার আগেই আমাকে বলা হলো ভোট হয়ে গেছে আপনার। কাউন্সিলর ভোটের বেলায় কিন্তু তা হয়নি।"

পরে অবশ্য প্রিসাইডিং অফিসারের সঙ্গেও কথা বলেছেন তিনি। অফিসারও নিশ্চিত করেছেন, তার (শান্তি চৌধুরী) ভোট কাস্ট হয়েছে।

জানতে পারলাম তৈমুর আলম খন্দকার যিনি হাতি মার্কায় নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাকে ধরা হচ্ছে একজন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে। তিনি নিজ কেন্দ্র ইসলামিয়া দাখিল মাদ্রাসায় (জামতলা কেন্দ্রীয় মসজিদের পাশে) ভোট দিয়েছেন সকাল সাড়ে নয়টায়। অন্যদিকে সেলিনা হায়াত আইভি নির্বাচন করছেন নৌকা মার্কা নিয়ে। তিনি ভোট দিয়েছেন সকাল ৮টা নাগাদ নিজ কেন্দ্র দেওভোগের শিশুবাগ স্কুলে।

মরগান উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেটি আইভির বাসার কাছে সেখানে দেখলাম কর্মী, সমর্থক, নিরাপত্তা বাহিনী ইত্যাদি সবমিলিয়ে সারাক্ষণই হাজার লোকের সমাগম। সেখানে কিছুক্ষণ পরপরই স্লোগান দেওয়া হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যুবকরাই বেশি আইভির সমর্থক।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মানে নাসিকের ২৭টি ওয়ার্ড, ভোটকেন্দ্র ১৯২টি, ভোটকক্ষ মোট ১ হাজার ৩৩৩টি। মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার ৩৬১ জন। প্রায় প্রতিটি ভোটকেন্দ্র লাগোয়া বিরিয়ানী, তেহারীর দোকান দেখছি। সেখানে লোকজন খাওয়াদাওয়া করছে। আমার মনে হচ্ছে এখানকার পরিবেশ অনেকটা পুরান ঢাকার মতো। বেশ একটা উৎসবমুখর পরিবেশ। পোস্টার-প্লাকার্ডে সয়লাব পুরো নারায়ণগঞ্জ। লোকজন হাঁটছে, চলছে. আলাপ-আলোচনায় মেতে উঠছে। বড় কোনো ঝুট-ঝামেলা এখনো নজরে আসেনি। কেবল জানতে পেরেছি ২২ নম্বর ওয়ার্ডের এক কেন্দ্রে আইভি ও তৈমুর পক্ষীয় সমর্থকদের মধ্যে অল্প হাতাহাতি হয়েছে সাড়ে ১১টা নাগাদ। আর সেটা বড় ঘটনায় গড়ায়ওনি।

তৈমুর আলম খন্দকারের সমর্থকদের আনাগোনা বেশি চোখে পড়ছে না। তবে ভোটকেন্দ্রে তার এজেন্টরা সক্রিয় আছেন। কিন্তু বাইরে তেমন শোরগোল নেই।

এই রিপোর্ট যখন লিখছি, তখন ঘড়িতে প্রায় দেড়টা বাজে এখন। আমি আছি পাইকপাড়া সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এটি পুরুষ ভোটার কেন্দ্র। উল্লেখযোগ্য সংখ্যক লোক দেখতে পাচ্ছি। পরিস্থিতি শান্তই।

এবারের নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন। আইভি, তৈমুর ছাড়া আরো আছেন খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি মারকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পারটির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রারথী কামরুল ইসলাম (ঘোড়া মার্কা)।  

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • নারায়ণগঞ্জে জয়ী হলেন কোভিড হিরো 
  • নারায়ণগঞ্জ সিটি নির্বাচনই সেরা: ইসি মাহবুব
  • ছবিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
  • নির্বাচন সুষ্ঠু হলে আমার জয় নিশ্চিত: আইভী  
  • ইভিএম নিয়ে অনেকের বিড়ম্বনার মধ্য দিয়েই শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ 

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net