Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
২০২১ সা‌লে ইউ‌পি নির্বাচনের সহিংসতায় সারাদেশে নিহত ১১৩: আসক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2021, 02:25 pm
Last modified: 31 December, 2021, 02:41 pm

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না

২০২১ সা‌লে ইউ‌পি নির্বাচনের সহিংসতায় সারাদেশে নিহত ১১৩: আসক 

গত এক বছ‌রে সারাদেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১,৩২১ জন নারী।
টিবিএস রিপোর্ট
31 December, 2021, 02:25 pm
Last modified: 31 December, 2021, 02:41 pm
ছবি-টিবিএস

চলতি বছর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতায় সারা দেশে নিহত হয়েছেন ১১৩ জন। এছাড়া পৌর ও সি‌টি কর‌পো‌রেশন ভো‌টের সংঘা‌তে প্রাণহা‌নি ঘ‌টে‌ছে আরও ১৩ জনের।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাগর রু‌নি মিলনায়ত‌নে গত এক বছ‌রের মানবা‌ধিকার প‌রি‌স্থি‌তি‌ তু‌লে ধ‌রে এসব তথ্য জানায় আইন ও সা‌লিশ কেন্দ্র (আসক)।

গত এক বছ‌রে সারাদেশে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট ১,৩২১ জন নারী। গত বছর ধর্ষণের শিকার হয়েছিলেন মোট ১,৬২৭ জন নারী এবং ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১,৪১৩। 

আসক জানায়, ইউ‌পি নির্বাচ‌নকে কেন্দ্র ক‌রে ৬৭২টি ঘটনায় ১১৩ জনের মৃত্যু হ‌য়ে‌ছে। এসব ঘটনায় ৭ হাজা‌রেরও বে‌শি মানুষ আহত হ‌য়ে‌ছেন।

পৌর ও সিটি কর্পোরেশন নির্বাচনে ৮৩টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে এবং ২০২১ সাল জুড়ে সারাদেশে রাজনৈতিক সংঘাতে ১৫৭ জন মারা গেছে।

সংবাদ স‌ম্মেল‌নে যৌথভা‌বে মানবা‌ধিকার প‌রি‌স্থি‌তির মূল প্রবন্ধ পাঠ ক‌রেন আস‌কের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহ‌মেদ ফয়জুল কবির ও সহকা‌রি সমন্বয়কারী অ‌নির্বাণ সাহা।

আবু আহ‌মেদ ফয়জুল ক‌বির জানান, গত এক বছ‌রে দেশে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ৪৭ জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৯ জন।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্ষেত্রে যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ১২৮ নারী।

এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হন ৭৭ পুরুষ। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ১২ নারী। এছাড়া যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৩ নারী ও ৫ পুরুষসহ খুন হয়েছেন মোট ৮ জন।

সংবাদ স‌ম্মেল‌নে আসক আ‌রও জানায়, এ বছর পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ৬৪০ নারী। যাদের মধ্যে নির্যাতনের কারণে মারা যান ৩৭২ জন এবং আত্মহত্যা করেন ১৪২ জন।

অন্যদিকে ২০২১ সালে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন মোট ২১০ নারী। এর মধ্যে শারীরিক নির্যাতনের পর হত্যার শিকার হন ৭২ নারী এবং আত্মহত্যা করেন ১৩ নারী।

আস‌কের প্র‌তি‌বেদ‌নে বলা হয়, এই এক বছ‌রে বিচারব‌হির্ভূত হত্যাকা‌ণ্ডের শিকার হ‌য়ে‌ছেন ৮০ জন। 

আজকের সংবাদ সম্মেল‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন আ‌সকের মহাস‌চিব মো. নূর খান, নির্বাহী প‌রিচালক গোলাম ম‌নোয়ার কামাল ও প‌রিচালক নীনা গোস্বামী।
 
Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন / নির্বাচনী সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন অন্ধভাবে পুনরুক্তি না করে পর্যালোচনার আহ্বান সরকারের
  • লক্ষ্মীপুর সদরের ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে 
  • উপজেলা পরিষদ নির্বাচন: সিলেটে ভোট করছেন স্থানীয় বিএনপি নেতারা
  • ইউপি নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না: প্রধানমন্ত্রী  
  • নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন কমছে না

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net