Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
চট্টগ্রামের চশমা খালে নিখোঁজ শিশুর লাশ তিনদিন পর মিলল মির্জা খালে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2021, 01:35 pm
Last modified: 09 December, 2021, 03:26 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

চট্টগ্রামের চশমা খালে নিখোঁজ শিশুর লাশ তিনদিন পর মিলল মির্জা খালে

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে মির্জাখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
টিবিএস রিপোর্ট
09 December, 2021, 01:35 pm
Last modified: 09 December, 2021, 03:26 pm
শিশু কামালের বাবা কাউসার। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রামে খালে পড়ে  নিখোঁজের চতুর্থ দিনে শিশু কামালের (১১)  লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে মির্জাখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি নিখোজ হওয়ার পর ৩ দিন ধরে উদ্ধার অভিযান অব্যাহত ছিলো। অবশেষে মির্জাখালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে নিখোঁজ হয় কামাল। নিখোঁজের ১ দিন পর মঙ্গলবার বিকাল থেকে শিশুটিকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রথমদিনের উদ্ধার অভিযান শেষে বুধবার সকাল নয়টা থেকে আবারও উদ্ধারে নামে ফায়ার সার্ভিস।

সোমবার বিকাল ৪টার দিকে নিখোঁজ কামাল ও তার বন্ধু রাকিবকে নিয়ে ভূমি অফিসের সামনে চশমা খালে সাঁতার কাটতে গিয়ে পানিতে ভেসে যায়। ওই সময় পানির স্রোতে কামাল ভেসে গেলেও দেওয়ালে ধাক্কা খেয়ে প্রাণে বেঁচে যায় তার বন্ধু রাকিব।

নিখোঁজের পর রাকিব বিষয়টি তার বাবাকে জানালে কামালের বাবা ভয়ে কাউকে না জানিয়ে কয়েক দফা নিজে খোঁজাখুজি করেও পাননি। পরদিন মঙ্গলবার সকালেও খোঁজাখুজি করে না পেয়ে বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিন ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

নিখোঁজ শিশু কামালের বাবা কাউসার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমার চার সন্তানের মধ্যে কামাল সবার ছোট। সোমবার তার বন্ধু রাকিবকে নিয়ে খেলতে বের হয়ে চশমা খালে পানিতে ভেসে যায়।

তিনি আরও বলেন, আমার ছেলে পত্রিকা বিক্রি করতো। আমার স্ত্রী মারা যাওয়ার পর চার সন্তানকে নিয়ে ষোলশহর স্টেশনের ফুটপাতে থাকতাম।

প্রসঙ্গত :  গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাদামতলী এলাকায় নালায় পড়ে মারা যান সেহরিন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

গত ২৫ আগস্ট ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। যার খোঁজ এখনো পাওয়া যায়নি। চলতি বছরের ৩০ জুনও ষোলশহর চশমা হিল এলাকায় খালে পড়ে যায় একটি অটোরিকশা। স্রোত থাকায় খালে তলিয়ে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।

Related Topics

টপ নিউজ

খালে পড়ে নিখোঁজ / চট্টগ্রাম / শিশু নিখোঁজ / নালায় পড়ে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net