Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
আবরার হত্যার সঙ্গে জড়িত থাকলে আমি নিজেই তার ফাঁসি দাবি করতাম: ইশতিয়াকের মা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2021, 07:00 pm
Last modified: 08 December, 2021, 09:45 pm

Related News

  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • আবরার ফাহাদ হত্যামামলায় হাইকোর্টের রায়: এরপর যা হবে

আবরার হত্যার সঙ্গে জড়িত থাকলে আমি নিজেই তার ফাঁসি দাবি করতাম: ইশতিয়াকের মা

আবরারকে হত্যার সময় ইশতিয়াক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না দাবি করেন তার মা।
টিবিএস রিপোর্ট
08 December, 2021, 07:00 pm
Last modified: 08 December, 2021, 09:45 pm

আবরার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইশতিয়াক আহমেদ মুন্না

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যাকাণ্ডে আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইশতিয়াক আহমেদ মুন্নার শাস্তি মেনে নিতে পারেননি তার মা কুলসুমা খাতুন (শেলী)। তার দাবি, হত্যাকাণ্ডের সময় মুন্না বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।

কুলসুমা খাতুন বলেন, 'আবরার হত্যার সঙ্গে জড়িত থাকলে আমি নিজেই তার ফাঁসি দাবি করতাম।'

চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ঘরগাও গ্রামের আব্দুল আহাদ ও কুলসুমা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান ইশতিয়াক। বাবা আহাদ ছিলেন ইউপি মেম্বার। ২০০৯ সালের ২৬ জানুয়ারি তিনি মারা যান। রেখে যান তিন পুত্র সন্তান। 

ইশতিয়াকের বড় ভাই ক্যাপ্টেন আশফাক আহমেদ মনির বর্তমানে সিলেট সেনানিবাসে কর্মরত। ছোট ছেলে ইফতেখার আহমেদ রানা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের ৩য় বর্ষের ছাত্র। 

কুলসুমা খাতুন জানান, স্বামীর মৃত্যুর কিছুদিন পর তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতবর্গ গ্রামে বাবার বাড়িতে চলে যান। সেখানে মাহবুবুর রশীদ জহির নামে এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়। ওই ঘরে উম্মে হাবিবা রাহা নামে এক কন্যা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাস করেন ইশতিয়াক। এরপর তিনি ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ওই পরীক্ষাতেও জিপিএ ফাইভ পান। এরপর ভর্তি হন বুয়েটে।

আবরারকে হত্যার সময় বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইশতিয়াক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না দাবি করে কুলসুমা খাতুন বলেন, ওইদিন তার ছেলে প্রতিবেশী রাসেল নামে এক ব্যাংকারের বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়িতে ছিলেন। ৬ অক্টোবর রাত ১২টার দিকে ইশতিয়াক বাড়ি থেকে এনা বাসে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। ভোর সোয়া চারটার দিকে তিনি শেরেবাংলা হলে পৌঁছেন। সকাল ১০টার দিকে ইশতিয়াককে গ্রেপ্তার করা হয়।

ছেলে শান্তশিষ্ট প্রকৃতির উল্লেখ করে কুলসুমা খাতুন বলেন, 'রায় শোনার পর মুন্নার সাথে আধামিনিট আলাপ করতে পেরেছি। নিজেকে নির্দোষ দাবি করে শুধু দোয়া করতে বলেছে।' 

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান কুলসুমা খাতুন। 

ইশতিয়াকের চাচা মোস্তফা আলী বলেন, 'সে যে ঘটনায় জড়িত ছিল না এর প্রমাণ হিসেবে বহু কিছু আদালতে উপস্থাপন করা হয়েছে। এরপরেও এত বড় শাস্তি মেনে নেওয়া কঠিন।' 
 
Related Topics

টপ নিউজ

আবরার ফাহাদ / আবরার হত্যা / বুয়েট আবরার হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না: শফিকুর রহমান
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • তিনটি শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • আবরার ফাহাদ হত্যামামলায় হাইকোর্টের রায়: এরপর যা হবে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net