Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2025, 08:20 pm
Last modified: 01 March, 2025, 08:30 pm

Related News

  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • হুথিদের হটিয়ে ইয়েমেনের মোখা শহর দখলে নিল সরকারি বাহিনী
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ

আজ শনিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
টিবিএস রিপোর্ট
01 March, 2025, 08:20 pm
Last modified: 01 March, 2025, 08:30 pm

রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতি দিয়েছেন, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ভুল বিবৃতির জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে দলটি।

দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতিকারিদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

আরও বলা হয়, প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে, তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুঃখ প্রকাশ করছে।

রাজধানীর নিউ ইস্কাটনে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির (বিয়াম ফাউন্ডেশন) ভবনের একটি কক্ষে বৃহস্পতিবার এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) নিহত হন। এ ঘটনায় মো. ফারুক (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। পরে ঘটনাটিকে বোমা হামলা উল্লেখ করে নিন্দা জানায় বিএনপি।

মির্জা ফখরুল বলেছিলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতা বহিঃপ্রকাশ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিবৃতি / এসি বিস্ফোরণ / হতাহত / দুঃখ প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • হুথিদের হটিয়ে ইয়েমেনের মোখা শহর দখলে নিল সরকারি বাহিনী
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net