Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, হাসপাতালে ভর্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 07:45 pm
Last modified: 23 February, 2025, 07:47 pm

Related News

  • সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু: আশুলিয়ার কারখানাটিতে বেআইনিভাবে গ্যাস পরিবহন ও ব্যবহার করা হচ্ছিল
  • আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • গ্যাস সংকটে আশুলিয়ার কারখানাগুলোতে উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা

আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, হাসপাতালে ভর্তি

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
23 February, 2025, 07:45 pm
Last modified: 23 February, 2025, 07:47 pm
ছবি: টিবিএস

ঢাকার আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ। এসময় দুর্বৃত্তদের হামলায় অভিনেতার মা ও স্ত্রী আহত হন। তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে আশুলিয়ার নিজ বাড়ির তৃতীয় তলায় অবস্থান করছিলেন আজাদ। রাত পৌনে ৩টার দিকে বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘর থেকে শব্দ পেয়ে নিচে নেমে আসেন এই অভিনেতা। এসময় রান্নাঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করা মাত্রই তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় এই অভিনেতার দুই পায়ে তিনটি গুলি লাগে।

অভিনেতা আজাদের মা ও স্ত্রী সেখানে গেলে তাদেরও মারধর করে দুর্বৃত্তরা। এরপর আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অভিনেতা আজাদসহ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন।

তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আজাদের পরিবারের সদস্যরা।

অভিনেতার বড় বোন আফরিনা আক্তার বলেন, 'কারা হামলা করেছে সেটি আমরা নিশ্চিত না। রান্নাঘরে শব্দ শোনার পর গিয়ে সেখানে গিয়ে রান্নাঘরের দড়জা খোলার সঙ্গে সঙ্গে আজাদের পায়ে গুলি করা হয়। ভাবি ও মা সেখানে গেলে তাদেরও আঘাত করা হয়। রান্নাঘরে তিনজন ছিল। পরে দুর্বৃত্তরা আরও ১০/১৫ রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।'

এই অভিনেতার ছোট বোনের স্বামী মীর ইয়াকুব আলী জানান, অভিনেতা আজাদের বাম পায়ে দুইটি এবং ডান পায়ে একটি গুলি লেগেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, বাড়ির দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রিল কেটে দুজন দুষ্কৃতিকারী রান্নাঘরে ঢুকেছিল। বাড়ির লোকজন টের পেয়ে সেখানে গেলে অভিনেতা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে দুষ্কৃতিকারীরা। তার স্ত্রীকে রান্না ঘরে থাকা কড়াই দিয়ে আঘাত করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যান। ঘটনাটি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে '

তিনি আরও বলেন, 'যদিও আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে আমাদের পক্ষ থেকে তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Related Topics

টপ নিউজ

অভিনেতা / গুলিবিদ্ধ / আশুলিয়া / আজিজুর রহমান আজাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • সিলিন্ডার বিস্ফোরণে ৬ জনের মৃত্যু: আশুলিয়ার কারখানাটিতে বেআইনিভাবে গ্যাস পরিবহন ও ব্যবহার করা হচ্ছিল
  • আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • গ্যাস সংকটে আশুলিয়ার কারখানাগুলোতে উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net