Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এবার পুলিশের ৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2025, 03:20 pm
Last modified: 23 February, 2025, 09:11 pm

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার বদলি

এবার পুলিশের ৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
টিবিএস রিপোর্ট
23 February, 2025, 03:20 pm
Last modified: 23 February, 2025, 09:11 pm
ছবি: বাসস।

সচিব ও অতিরিক্ত সচিবদের পর এবার পুলিশের চারজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ২৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'জনস্বার্থে' সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সব সুবিধা পাবেন।

অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন— মো. নিশারুল আরিফ (এন্টি টেররিজম ইউনিট), মো. আব্দুল কুদ্দুস আমিন (নৌ পুলিশ, ঢাকা), আমেনা বেগম (হাইওয়ে পুলিশ, ঢাকা) এবং আজাদ মিয়া (হাইওয়ে পুলিশ, ঢাকা)।

এর আগে, ২০ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় তিন সচিব ও ১৮ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোকলেস উর রহমান জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে যেসব জেলা প্রশাসক (ডিসি) রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি, তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হবে।

মোখলেস উর রহমান বলেন, এসব নির্বাচনে ডিসিরা কোনো আপত্তি করেনি। তারা সরকারের আদেশ বাস্তবায়ন করেছে।  

জনপ্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সময়ে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। বিশেষ করে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
 

Related Topics

টপ নিউজ

ডিআইজি / পুলিশ / জনপ্রশাসন মন্ত্রণালয় / স্বরাষ্ট্র মন্ত্রণালয় / অবসর / বাধ্যতামূলক অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি
  • জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিট ও কমিউনিটি পুলিশিংয়ে জোর দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার বদলি

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net