Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
দিল্লি-ঢাকা টানাপোড়েনের মধ্যে আজ মাস্কাটে জয়শঙ্কর-তৌহিদের বৈঠক

বাংলাদেশ

দ্য হিন্দু
16 February, 2025, 10:00 am
Last modified: 16 February, 2025, 10:23 am

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

দিল্লি-ঢাকা টানাপোড়েনের মধ্যে আজ মাস্কাটে জয়শঙ্কর-তৌহিদের বৈঠক

জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে। 
দ্য হিন্দু
16 February, 2025, 10:00 am
Last modified: 16 February, 2025, 10:23 am
ছবি: রয়টার্স

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে অনুষ্ঠাতব্য অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। আইওসি সম্মেলনের এক ফাঁকে এই বৈঠকটি হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে এবং পরিচালনায় আছে ইন্ডিয়া ফাউন্ডেশন। এস জয়শঙ্কর এই সম্মেলন উদ্বোধন করবেন।

সম্মেলনে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। 

ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জয়শঙ্কর ও তৌহিদ হোসেনের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকার বিদায়ের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলে ভারত সেখানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বৈরী আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, ঢাকা চায় দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন বা আওয়ামী লীগের কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ না নেন। এছাড়া, সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, সন্ত্রাসবাদে অভিযুক্তদের মুক্তি ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা চলছে।

জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে। 

জানা গেছে, চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সম্মেলনে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন যোগ দিচ্ছেন, যা ২০১৯ সালের পর প্রথমবারের মতো চীনের কোনো কর্মকর্তার অংশগ্রহণ।

এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও সম্মেলনে বক্তব্য দেবেন। 

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্যারিস ও ওয়াশিংটন সফর শেষ করে জয়শঙ্কর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন, এরপর তিনি মাস্কাটে পৌঁছান।

এবারের ভারত মহাসাগর সম্মেলন সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে, যেখানে ৪৫টির বেশি দেশ ও আঞ্চলিক সংস্থার ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি রাম মাধব বলেন, এই অঞ্চলে বিশ্ববাণিজ্যের ৭০ শতাংশ কনটেইনার পরিবহণ হয়। এটি শুধু সমুদ্রপথ নয়, ইতিহাস ও সংস্কৃতি দিয়ে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা / এস জয়শঙ্কর / উপদেষ্টা মো. তৌহিদ হোসেন / মাস্কাট / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net