Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
শীঘ্রই দেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি, তবে কিছু মতপার্থক্য রয়ে গেছে: রয়টার্স

বাংলাদেশ

রয়টার্স
14 February, 2025, 09:10 pm
Last modified: 16 February, 2025, 05:37 pm

Related News

  • ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • এয়ারলাইন ব্যবসায় নামার পরিকল্পনা আদানি গ্রুপের, দাপট কমতে পারে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে

শীঘ্রই দেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি, তবে কিছু মতপার্থক্য রয়ে গেছে: রয়টার্স

গ্রীষ্মের বাড়তি চাহিদার আগে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহ পুনরায় শুরু করতে রাজি হয়েছে।
রয়টার্স
14 February, 2025, 09:10 pm
Last modified: 16 February, 2025, 05:37 pm
প্রতীকী অলংকরণ: রয়টার্স/ডাডো রুবিক

তিন মাস বিরতির পর ভারতের আদানি পাওয়ার এটির ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। তবে কোম্পানিটি ছাড় ও কর সুবিধার বিষয়ে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিটি গত ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। কারণ বাংলাদেশ তখন বৈদেশিক মুদ্রার সংকটে ভোগায় আদানির বিল পরিশোধে দেরি হচ্ছিল।

এতে ১ নভেম্বর আদানির বিদ্যুৎকেন্দ্রের সমান-সক্ষমতার দুটি ইউনিটের একটি বন্ধ করে দেওয়া যায়। পরে শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাওয়া এবং অর্থ পরিশোধজনিত সমস্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশ সীমিত সরবরাহ চালিয়ে যেতে বলে।

এখন গ্রীষ্মের বাড়তি চাহিদার আগে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহ পুনরায় শুরু করতে রাজি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র বিষয়টি রয়টার্সকে জানিয়েছে। পূর্ব ভারতের এই বিদ্যুৎকেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।

তবে বিপিডিবির দাবিকৃত কয়েক লাখ ডলারের ছাড় ও অন্যান্য কর সুবিধা দিতে আদানি পাওয়ার রাজি হয়নি বলে সূত্র জানিয়েছে। মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক হয়। এছাড়া দুই পক্ষের মধ্যে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।

'তারা কোনো কিছুতেই ছাড় দিতে রাজি নয়, এমনকি ১ মিলিয়ন ডলারও নয়,' আদানি পাওয়ারের দিকে ইঙ্গিত করে জানায় একটি সূত্র। 'আমরা কোনো ছাড় পাইনি। আমরা পারস্পরিক সমঝোতা চাই, কিন্তু তারা বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) শর্ত মেনে চলার দাবি করছে।'

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি সপ্তাহের শুরুতে রয়টার্সকে বলেছিলেন, 'এখন আদানির সঙ্গে কোনও বড় সমস্যা নেই' এবং শিগগিরই পূর্ণমাত্রায় সরবরাহ শুরু হবে। তিনি আরও জানান, আদানির প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পরিশোধ ত্বরান্বিত করতেও কাজ করছে বাংলাদেশ।

আদানি পাওয়ারের একজন মুখপাত্রও তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনের পর কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, 'বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ ক্রেতাদের প্রয়োজনের ওপর নির্ভরশীল, যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।'

গত ডিসেম্বরে আদানির একটি সূত্র জানিয়েছিল, বিপিডিবির কাছে কোম্পানির পাওনা প্রায় ৯০০ মিলিয়ন ডলার। তবে করিম তখন দাবি করেন, প্রকৃত বকেয়ার পরিমাণ ৬৫০ মিলিয়ন ডলার। বিদ্যুৎ শুল্ক নির্ধারণ পদ্ধতি নিয়েই মূলত এই মতপার্থক্য।

বিপিডিবি এর আগে আদানি পাওয়ারকে কয়েক লাখ ডলারের কর সুবিধা দেওয়া এবং চলতি বছরের মে পর্যন্ত এক বছর ধরে চলা একটি ছাড় কর্মসূচি পুনরায় চালুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিল।

 

Related Topics

টপ নিউজ

আদানি পাওয়ার / আদানির বিদ্যুৎ / আদানি গ্রুপ / বিদ্যুৎ আমদানি / ভারতীয় বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • এয়ারলাইন ব্যবসায় নামার পরিকল্পনা আদানি গ্রুপের, দাপট কমতে পারে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net