Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যায় বন্ধু রব্বানী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2025, 09:40 pm
Last modified: 26 January, 2025, 09:43 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যায় বন্ধু রব্বানী গ্রেপ্তার

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, 'অর্ণব হত্যায় রব্বানীর সংশ্লিষ্টতার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।'
টিবিএস রিপোর্ট
26 January, 2025, 09:40 pm
Last modified: 26 January, 2025, 09:43 pm
২৪ জানুয়ারি অর্ণবকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যাকাণ্ডের ঘটনায় তার বন্ধু গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ রোববার দুপুরে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

খুলনার সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, আজ সকালে আদালতে হাজির করে গোলাম রব্বানীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে নগরীর গোবর চাকা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক হিসেবে যে তিনজনকে আটক করা হয়েছিল, আজ সকালে তাদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর গোলাম রব্বানী নামে অর্নবের এক বন্ধুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অর্ণবের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গোলাম রব্বানী। প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, ঘটনার রাতে রব্বানীর ফোন পেয়ে অর্ণব ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে অল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে। পুলিশের ধারণা রব্বানীর সঙ্গে এ হত্যাকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, 'অর্ণব হত্যায় রব্বানীর সংশ্লিষ্টতার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।'

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে চা খাওয়ার সময় অর্ণবকে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার রাতে অর্ণবের বাবা নীতিশ কুমার সরকার সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

এদিকে আজ দুপুরে নগরীর তেঁতুলতলা এলাকায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ণব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন।

Related Topics

টপ নিউজ

খুলনা / শিক্ষার্থী / হত্যা / মামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net