Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
হাতিরঝিলে চিত্র নায়িকাকে অপহরণচেষ্টা: অভিযুক্ত উবারচালক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2025, 08:35 pm
Last modified: 26 January, 2025, 08:43 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

হাতিরঝিলে চিত্র নায়িকাকে অপহরণচেষ্টা: অভিযুক্ত উবারচালক গ্রেপ্তার

রোববার (২৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
26 January, 2025, 08:35 pm
Last modified: 26 January, 2025, 08:43 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে চিত্র নায়িকা নিঝুম রুবিনাকে অপহরণ চেষ্টার অভিযোগে এক উবারচালককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত উবারচালককে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।'

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন বলে ফেসবুকে অভিযোগ করেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। 

ঘটনার বর্ণনায় নিঝুম জানিয়েছিলেন, মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও উবারচালক গুলশান রোডে ঢোকেন। তখন গাড়ির স্পিড ছিল প্রায় ৮০ থেকে ১০০। বিষয়টি সন্দেহ লাগলে গাড়ি থামিয়ে নামিয়ে দিতে বলেন চিত্রনায়িকা। তখন চালক ধমকের সুরে বলেন, 'চুপ থাক, কোনো কথা বলবি না।'

তারপর গাড়ির গ্লাস তুলে 'বাঁচাও বাঁচাও' বলে চিৎকার করেন নায়িকা। একটা পর্যায়ে গতি একটু কম মনে হলে গাড়ি থেকে লাফ দেন নিঝুম। পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী চিত্রনায়িকা নিঝুম।

তদন্ত করে পুলিশ জানায়, 'যে গাড়িটি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে তা আরেক চিত্রনায়িকার।'

Related Topics

টপ নিউজ

হাতিরঝিল / চিত্রনায়িকা / অপহরণচেষ্টা / উবারচালক / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net