Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
৭ খাতে সংস্কার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ

ইউএনবি
25 January, 2025, 07:00 pm
Last modified: 25 January, 2025, 07:03 pm

Related News

  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

৭ খাতে সংস্কার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জামায়াত সেক্রেটারি

‘সংস্কার ও নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যতটুকু লাগবে জামায়াতে ইসলামী তা দেবে। তবে নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে হবে; জনগণ তা দেখতে চায়।’
ইউএনবি
25 January, 2025, 07:00 pm
Last modified: 25 January, 2025, 07:03 pm
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। কোলাজ: ইউএনবি

সংস্কার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ, প্রশাসন, জুডিশিয়ালসহ ৬-৭টা ডিপার্টমেন্টের [খাত] সংস্কার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। নাহলে আবার ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর [নির্বাচনের] মতো হবে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'নিরপেক্ষ নির্বাচন হলে আমাদেরই লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষও চায়—একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আগে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার প্রয়োজন, তা শেষ করুন। সংস্কার শেষ করে ছয় মাস পরে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাতে যতটুকু সময় লাগে।'

'একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৫ বছর আমরা যদি অপেক্ষা করতে পারি, তাহলে আরেকটা ভালো নির্বাচনের জন্য দুই-চার মাস আগে হলো বা পরে হলো—তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনটি নিরপেক্ষ হবে কি না, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ততটুকু সময় দিতে জামায়াতে ইসলামী রাজি আছে।'

তিনি বলেন, 'সংস্কার ও নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যতটুকু লাগবে জামায়াতে ইসলামী তা দেবে। তবে নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে হবে; জনগণ তা দেখতে চায়।'

এ সময় বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াত সেক্রেটারি বলেন, 'কেউ কেউ অস্থির হয়ে গেছে; বলে—সংস্কারের কোনো দরকার নাই। সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া। সংস্কার ও নির্বাচন একসঙ্গে হবে।'

'এ কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। এটা আমি আর মামুর নির্বাচনের মতো, তোমরাও কেটেকুটে বাক্স ভরতে চাও। আমরা জামায়াত ইসলামী। আমাদের কাছে টাকাও নেই, মাস্তানও নেই। আমরা ব্যালট কাটতে পারব না, কেন্দ্রও দখল করতে পারব না।'

তিনি বলেন, 'দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছেই, নতুন করে আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ আবার আওয়ামী ভাষায় কথা বলছে। ফ্যাসিবাদের লোকেরা যে ভাষায় আমাদের সমালোচনা করত, নির্মূল করতে চাইত, ওনাদের মুখে এখন সেই ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়।'

'আমরা বলি, খবরদার! এই পথ সর্বনাশা পথ। ফ্যাসিবাদী যুগের অবসান হয়েছে। এখন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে আসুন অনৈক্য, বিভেদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কোনো ভূমিকায় না গিয়ে আগস্টের মূল চেতনা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধারণ করে আমরা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাই।'

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত জামায়াতের এ কর্মী সম্মেলনে জেলার ৭ উপজেলা থেকে সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা হাজির হন। সম্মেলনে স্থানীয় ঊর্ধ্বতন জামায়াত নেতারাও বক্তব্য রাখেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

নির্বাচন / জামায়াত ইসলামী / জামায়াত নেতা / জামায়াতে ইসলামী / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net