Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
৩২০ কোটি টাকায় মুক্তাগাছায় নির্মিত ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু জুনে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2025, 03:55 pm
Last modified: 22 January, 2025, 04:11 pm

Related News

  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • পাকিস্তানে চীনের সোলার প্যানেলের বিপ্লব! বিয়েতেও এখন যৌতুক সোলার প্যানেল!
  • সৌরবিদ্যুতের প্রথম রাইন্ডের দরপত্রে সাড়া দেয়নি কোনো বিদেশি কোম্পানি
  • ময়মনসিংহের সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে রেলপথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে সুইজারল্যান্ড

৩২০ কোটি টাকায় মুক্তাগাছায় নির্মিত ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু জুনে

প্রকল্পটি বছরে ৩৭ দশমিক ৯ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়াবে।
টিবিএস রিপোর্ট
22 January, 2025, 03:55 pm
Last modified: 22 January, 2025, 04:11 pm
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেডের (এমএসইএল) ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প। দ্রুতগতিতে প্রকল্পের নির্মাণকাজ এগোনোয় চলতি বছরের জুন মাস থেকেই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে। 

জুন মাস থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির (পিভিএস) স্থানীয় গ্রিডে যুক্ত হবে। এমএসইএল প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৮ টাকা ১২ পয়সা পাবে। পিভিএস অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় গ্রাহকদের এই বিদ্যুৎ সরবরাহ করবে।

পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে, শীতকালে মুক্তাগাছায় ৩০ মেগাওয়াট এবং গ্রীষ্মকালে ৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। বর্তমানে পিভিএস এই চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ পূরণ করতে সক্ষম। এমএসইএলের সৌরবিদ্যুৎ যুক্ত হলে মুক্তাগাছার বাসিন্দারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মো. মাজহারুল ইসলাম বলেন, মুক্তগাছা উপজেলায় ৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। ফলে লোডশেডিং ও ভোল্টেজ সমস্যা হচ্ছে। এমএসইএল-এর প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ উৎপন্ন শুর হলে মুক্তাগাছাবাসী অনেক উপকৃত হবে। কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, যা এই এলাকার জনজীবনে অনেক বড় সহায়ক ভূমিকা রাখবে। একই সাথে কল-কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং ওই অঞ্চলে শিল্পায়নে সহায়ক হবে।

২০২৪ সালের জুনে এমএসইএল এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে। প্রকল্পটি মুক্তাগাছার প্রত্যন্ত এলাকায় পরিত্যক্ত ৭০ একর জমিতে নির্মাণ করা হচ্ছে। জলাবদ্ধ এবং দূর্গম হওয়ায় এসব জমি কৃষি বা অন্যান্য কাজে ব্যবহৃত হতো না। 

জুলস্ পাওয়ার লিমিটেডের (জেপিএল) সহযোগিতায় প্রকল্পটি ২২ বছরের জন্য বার্ষিক লীজ নিয়ে নির্মিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জমি ভরাট না করে পিলারের ওপর সৌরপ্যানেল স্থাপন করা হচ্ছে।

জেপিএল কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম বলেন, জমির মালিকরা এতদিন কোনো উপকার পেতেন না। এখন প্রতি বছর ভাড়ার টাকা পাবেন। এটি একটি যুগান্তকারী উদ্যোগ।

প্রকল্পটি বছরে ৩৭ দশমিক ৯ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং ১৮ হাজার ৩৪৪ টন কার্বন নিঃসরণ এড়াবে।

এ পর্যন্ত ১ হাজার ৯৭৮ জন স্থানীয় কর্মী এই প্রকল্পে কাজ করছেন। উৎপাদন শুরু হলে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আব্দুল মালেক নামে একজন জমির মালিক বলেন, জলাশয় ও কচুরীপানার মাঝে আমার জমি, তাই সেটি পতিত থাকত। সেজন্য আগে আমি জমি কোনো কাজে লাগাতে পারতাম না। এই পরিত্যক্ত জমি থেকে কোনো আর্থিক সুবিধা পেতাম না। বর্তমানে জমি লীজ দিয়ে প্রতি বছর ভাড়ার টাকা পাব। এতে আমার আয়ের ব্যবস্থা হবে।

Related Topics

টপ নিউজ

সৌর প্লান্ট / সৌর বিদ্যুৎকেন্দ্র / সৌর বিদ্যুৎ / মুক্তাগাছা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • পাকিস্তানে চীনের সোলার প্যানেলের বিপ্লব! বিয়েতেও এখন যৌতুক সোলার প্যানেল!
  • সৌরবিদ্যুতের প্রথম রাইন্ডের দরপত্রে সাড়া দেয়নি কোনো বিদেশি কোম্পানি
  • ময়মনসিংহের সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে রেলপথে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে সুইজারল্যান্ড

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net