Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
গাজীপুরে যুবদল নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
11 January, 2025, 04:10 pm
Last modified: 11 January, 2025, 04:28 pm

Related News

  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

গাজীপুরে যুবদল নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

২০০৪ সালে স্থানীয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হুকুমের আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারকে।
গাজীপুর প্রতিনিধি
11 January, 2025, 04:10 pm
Last modified: 11 January, 2025, 04:28 pm
যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ। ছবি: টিবিএস।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারাবন্দি নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি। 

শনিবার (১১ জানুয়ারি) টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করা হলে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।  

জানা যায়, ২০০৪ সালে স্থানীয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হুকুমের আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারকে। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি গ্রেপ্তার হন। আদালত এ মামলায় নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ডের রায় দিলে তিনি কারাগারের কনডেম সেলে স্থানান্তরিত হন। বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে বিচারাধীন। 

গত ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে, বিএনপি নেতা ও গত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী শাহনূর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় বিএনপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক ঘণ্টার বেশি সময় মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনূর ইসলাম রনি বলেন, "গত ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবি করে আসছি। আজকেও আমার বাবার নিঃশর্ত মুক্তি দাবি করছি।" 

অবরোধ চলাকালে সমাবেশে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম সরকারের বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, বর্তমান আহ্বায়ক সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিনসহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী। তারা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

Related Topics

টপ নিউজ

বিএনপি নেতা / গাজীপুর / মৃত্যুদণ্ড / হত্যা মামলা / যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক / নুরুল ইসলাম সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আটক
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net