Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
শিপিং কর্পোরেশনের নিট মুনাফা ২৪৯.৬৯ কোটি টাকা, ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 12:05 pm
Last modified: 23 December, 2024, 12:11 pm

Related News

  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

শিপিং কর্পোরেশনের নিট মুনাফা ২৪৯.৬৯ কোটি টাকা, ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ

শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের মতোই ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসসি
টিবিএস রিপোর্ট
23 December, 2024, 12:05 pm
Last modified: 23 December, 2024, 12:11 pm
বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভবন। ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ২৪৯.৬৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কর সমন্বয়ের পর, এটি প্রতিষ্ঠানের ৫৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফায় দাঁড়িয়েছে।

শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের মতো ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসসি।

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত ৪৭তম বার্ষিক সাধারণ সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ ঘোষণা দেন।

তিনি বলেন, "গত ২০২২-২৩ অর্থবছরে বিএসসির মোট আয় হয়েছিল ৬৬৭.২৩ কোটি টাকা, মোট ব্যয় ছিল ৩৭৫.৬৪ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নিট মুনাফা দাঁড়িয়েছিল ২৪৬.২৯ কোটি টাকায়। ওই অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির নিট আয় প্রায় ৩.৪০ কোটি টাকা বেড়েছে।"

বিএসসিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সরকারের সক্রিয় নির্দেশনা ও সহায়তার প্রশংসা করেন তিনি।

মাহমুদুল মালেক আরও জানান, বিএসসি তার কার্যক্রম (অপারেশন) থেকে ৪৮৭.৭৪ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে অতিরিক্ত ১০৮.৪৪ কোটি টাকা আয় করেছে; ফলে ২০২৩-২৪ অর্থবছরে সংস্থাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৯৬.১৯ কোটি টাকায়। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় ১৮৯.৬১ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক ব্যয় ১২১.৯৮ কোটি টাকা নিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩১১.৬০ কোটি টাকায়।

এই আয়-ব্যয় বিবেচনার পর পরিচালনা পর্ষদ নিট লাভের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত, বিএসসির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫২.৫৩ কোটি টাকা। এরমধ্যে সরকারের শেয়ার রয়েছে ৫২.১০ শতাংশ— যার আর্থিক মূল্য ৭৯.৪৬ কোটি টাকা। এছাড়া, বেসরকারি শেয়ারহোল্ডারদের শেয়ারের অংশ ৪৭.৯০ শতাংশ— যার আর্থিক মূল্য ৭৩.০৭ কোটি টাকা। 

এ অর্থবছরে বিএসসির মোট সম্পদের পরিমাণ ৩,৮১১.৫৩ কোটি টাকা এবং বাহ্যিক দায় ২,২৫৬.১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

গতকাল চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

Related Topics

টপ নিউজ

শিপিং কর্পোরেশন / মুনাফা / লভ্যাংশ / বাংলাদেশ শিপিং কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net