Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
১.৯৪ মিলিয়ন তরুণ বেকার: বিবিএস জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 08:40 am
Last modified: 23 December, 2024, 08:43 am

Related News

  • ২০২৫-২৬ অর্থবছর: প্রথমবারের মতো ৩,০০০ ডলার ছাড়াল বাংলাদেশের মাথাপিছু আয়
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%

১.৯৪ মিলিয়ন তরুণ বেকার: বিবিএস জরিপ

টিবিএস রিপোর্ট
23 December, 2024, 08:40 am
Last modified: 23 December, 2024, 08:43 am

দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সি ২৬.৭৬ মিলিয়ন তরুণ শ্রমশক্তির মধ্যে ১.৯ মিলিয়ন বা ৭.২ শতাংশ বেকার বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৩-এ।

গতকাল (২২ ডিসেম্বর) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, মোট বেকারের তরুণদের মধ্যে গ্রামীণ অঞ্চলে ৮০.৭ শতাংশ ও শহরাঞ্চলে রয়েছে ৭৫.১ শতাংশ। সামগ্রিকভাবে মোট বেকার জনগোষ্ঠীর ৭৮.৯ শতাংশ হলো ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ।

জরিপে উঠে এসেছে, সবচেয়ে বেশি বেকার তরুণদের মধ্যে ৩১.৫ শতাংশ উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন, ২১.৩ শতাংশ মাধ্যমিক এবং ১৪.৯ শতাংশ তরুণ উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন।

মোট বেকার তরুণদের মধ্যে ১.৩৪ মিলিয়ন বা ৬৯.১ শতাংশ গ্রামীণ অঞ্চলের, আর ০.৬০ মিলিয়ন বা ৩০.৯ শতাংশ শহরাঞ্চলের। তরুণদের প্রাক্কলিত বেকারত্বের হার ৭.৩ শতাংশ—পুরুষদের মধ্যে এ হার ৯.৬ শতাংশ ও নারীদের মধ্যে ৪.৮ শতাংশ। 

শহরাঞ্চলে তরুণদের বেকারত্বের হার ১০.৫ শতাংশ। নগরাঞ্চলে নারীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৩ শতাংশ ও পুরুষদের মধ্যে ৯.৩ শতাংশ। গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ৬.৪ শতাংশ—পুরুষদের ৯.৮ শতাংশ ও নারীদের ৩.৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩ মাসের বেকারত্বের হার সবচেয়ে বেশি ২৪.৮ শতাংশ। নারী ও পুরুষদের বেকারত্বের হারেও পার্থক্য বেশি। 

নারীরা তুলনামূলক কম সময় বেকার থাকেন; মাত্র ৭.৯ শতাংশ তরুণী দুই বছর বা তার বেশি সময় ধরে বেকার থাকেন।

প্রাথমিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, কিন্তু উচ্চশিক্ষিতদের (বিশ্ববিদ্যালয় ডিগ্রি) মধ্যে বেকারত্বের হার তুলনামূলক কম।

এছাড়া বেকার তরুণদের বড় একটি অংশ ১ থেকে ৩ মাস কর্মহীন ছিলেন। দীর্ঘমেয়াদি বেকার তরুণদের মধ্যে (১-২ বছর বা তার বেশি সময়) একটি উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত—যথাক্রমে ১৯.২ শতাংশ ও ১৬.৩ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে নেই এমন তরুণদের মধ্যে ৬১.৭ শতাংশ নারী এবং ৩৮.৩ শতাংশ পুরুষ।

শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা নারীর সংখ্যা বেশি হওয়ার পেছনে নারীদের গৃহস্থালি কাজ ও প্রাতিষ্ঠানিক বাধাগুলো মূল কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা সবচেয়ে বড় অংশের বয়স ১৫ থেকে ১৯ বছর। এ বয়সি ৩.৩৬ মিলিয়ন বা ৪০.৭ শতাংশ তরুণই শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই। ২৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে এ হার ৩০ শতাংশ বা ২.৪৮ মিলিয়ন এবং ২০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে এ হার ২৯.৩ শতাংশ বা ২.৪২ মিলিয়ন।

শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকা তরুণদের মধ্যে ৪১.৯ শতাংশ গ্রামীণ ও ৫৮.১ শতাংশ শহুরে অঞ্চলের। সামগ্রিকভাবে ১৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণে না থাকার হার ১৮.৯ শতাংশ—পুরুষদের মধ্যে এ হার ১৫.৪ শতাংশ ও নারীদের মধ্যে ২২.১ শতাংশ।

Related Topics

টপ নিউজ

শ্রমশক্তি জরিপ / তরুণ বেকার / বেকার / বেকারত্ব / বিবিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ২০২৫-২৬ অর্থবছর: প্রথমবারের মতো ৩,০০০ ডলার ছাড়াল বাংলাদেশের মাথাপিছু আয়
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net