Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2024, 12:55 pm
Last modified: 18 December, 2024, 02:03 pm

Related News

  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর 

আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
টিবিএস রিপোর্ট
18 December, 2024, 12:55 pm
Last modified: 18 December, 2024, 02:03 pm
লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ছয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 

এছাড়া, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট আসামের (উলফা) সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

খালাস পাওয়া অন্য আসামিরা হলেন– এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম এনামুল হক, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী (অন্য মামলায় ফাঁসি কার্যকর), সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম।

তবে, মাওলানা মতিউর রহমান নিজামী ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের ক্ষেত্রে মামলাটি অকার্যকর হয়ে যায়।

আদালত ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আকবর হোসেন, লিয়াকত হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, হাফিজুর রহমান, মঈনুদ্দিন এবং হাজি আবদুস সোবহানের সাজা বহাল রেখেছেন।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে, ২০১৯ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়।

আইনজীবী এস.এম. শাহজাহান লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার এবং অন্যান্য আসামিদের পক্ষ নিয়ে তাদের মৃত্যুদণ্ড ও কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেন।

তিনি বলেন, মামলার প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) ত্রুটিপূর্ণ এবং তাতে যথেষ্ট প্রমাণ ছিল না। ফলে আসামিদের শাস্তি দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি হবে।

একই আসামিরা একটি পৃথক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত সাত বছরের শাস্তি পেয়েছিলেন। তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

২০০৪ সালের ১ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রামের সিইউএফএল জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। এসব অস্ত্র বঙ্গোপসাগর দিয়ে চট্টগ্রামে আনা হয়েছিল। অস্ত্র পরিবহনের জন্য ১০টি ট্রাক ব্যবহার করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, উচ্চপদস্থ কর্মকর্তা বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এই চোরাচালানের ব্যাপারে জানত বা জড়িত ছিল। মামলার বিচারকার্য শুরু হয় ২০০৫ সালের ৬ জুলাই।
 
Related Topics

টপ নিউজ

লুৎফুজ্জামান বাবর / খালাস / ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net