Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
আলিফ খুনের আসামিদের পক্ষে দাঁড়াব না, তবে বাইরের আইনজীবী পারবেন: জেলা আইনজীবী সমিতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 09:30 pm
Last modified: 09 December, 2024, 09:35 pm

Related News

  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান

আলিফ খুনের আসামিদের পক্ষে দাঁড়াব না, তবে বাইরের আইনজীবী পারবেন: জেলা আইনজীবী সমিতি

আলিফ হত্যার পর আইনজীবীরা কর্মবিরতি শুরু করেন এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 09:30 pm
Last modified: 09 December, 2024, 09:35 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘোষণা করেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতের নিযুক্ত আইনজীবী বা অন্য জেলার আইনজীবীদের অংশগ্রহণে কোনো বাধা নেই।

সোমার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, '[তবে] আমরা আমাদের [সমিতির] সদস্যদের এ মামলাটি না নেওয়ার অনুরোধ করেছি, কারণ এমনটা হলে সেটি হবে আমাদের সহকর্মী আলিফের রক্তের সঙ্গে বেইমানির শামিল।'

তিনি আরও বলেন, 'তবে চট্টগ্রামের বাইরের আইনজীবী বা আদালতে নিযুক্ত অ্যাটর্নিরা আসামিদের পক্ষে লড়লে আমাদের আপত্তি নেই।'

২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়। খুনের ঘটনার সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

চিন্ময়ের সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনাটি জাতীয় ক্ষোভের জন্ম দেয়। জানা যায়, আলিফকে বিক্ষোভকারী জনতার একাংশ কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে, যার দৃশ্য ভিডিও ফুটেজে দেখা গেছে।

এ হত্যাকাণ্ডের পর আইনজীবীরা কর্মবিরতি শুরু করেন এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

আলিফের পরিবার এবং স্থানীয় আইনজীবীরা চিন্ময় ও তার সমর্থকদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের করেন।

এদিকে চিন্ময়ের ডিফেন্স অ্যাটর্নি অ্যাডভোকেট সুভাষ শারমনসহ প্রায় ৭০ জন আইনজীবীকে ২৬ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় একটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। এতে কিছু আইনজীবীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

অনেক আইনজীবী গ্রেফতার বা হয়রানির ভয়ে আদালতে যাওয়া এড়িয়ে চলছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, 'আইনজীবীদের হুমকি দেওয়ার বা আদালতে উপস্থিত হতে বাধা দেওয়ার কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। যারা আদালতে যাচ্ছেন না, তারা হয়তো ব্যক্তিগত কারণে তা করছেন।'

আইনজীবী সমিতি অভিযুক্তদের প্রতিনিধিত্ব না করার সিদ্ধান্তে অটল থাকলেও এটি জানিয়েছে, এ সিদ্ধান্ত অভিযুক্তের ন্যায়বিচার পাওয়ার অধিকারের সঙ্গে বিরোধপূর্ণ নয়।

অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, 'খুনের মামলায় আদালত প্রয়োজনে একজন ডিফেন্স অ্যাটর্নি নিয়োগ করতে পারেন। আমরা শুধু আমাদের সদস্যদের অনুরোধ করেছি, আলিফের প্রতি সম্মান জানিয়ে অভিযুক্তদের পক্ষে না দাঁড়াতে।'

বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী বলেন, 'আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পর সমর্থকরা সহিংস বিক্ষোভে জড়িত হন এবং চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এই সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি / আইনজীবী আলিফ হত্যা / সাইফুল ইসলাম আলিফ / চিন্ময় কৃষ্ণ দাস / আদালত / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net