Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত, প্রত্যাশা করে গঠনমূলক সম্পর্ক: বিক্রম মিশ্রি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2024, 05:00 pm
Last modified: 09 December, 2024, 06:22 pm

Related News

  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত, প্রত্যাশা করে গঠনমূলক সম্পর্ক: বিক্রম মিশ্রি

তিনি বলেন, ‘এই সম্পর্কের ভবিষ্যৎ আমরা দেখছি জনমুখী ও জনগণ-কেন্দ্রিক সম্পর্ক তৈরির মধ্যে, এ সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ।’
টিবিএস রিপোর্ট
09 December, 2024, 05:00 pm
Last modified: 09 December, 2024, 06:22 pm
দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পর প্রেস ব্রিফিং করেন বিক্রম মিশ্রি। ছবি: টিবিএস

ভারতের  পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে ভারত। তিনি বলেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক নানান বিষয়ে আলোচনা হয়েছে। এসময় ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ বেশকিছু বিষয়ে উদ্বেগও তুলে ধরা হয়েছে। 

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দ্বিপাক্ষিকভাবে লাভজনক সম্পর্ক প্রত্যাশা করেছে।  

তিনি বলেন, 'এই সম্পর্কের ভবিষ্যৎ আমরা দেখছি জনমুখী ও জনগণ-কেন্দ্রিক সম্পর্ক তৈরির মধ্যে, এ সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ।'

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর।

এর আগে আরেক ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেছেন, সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক কিছু সম্পত্তির ওপর হামলার ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে যোগাযোগ হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বগ্রহণের পর তাঁকে প্রথম শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেছিলেন, ভারত চায় সামনে এগোনোর মতো দ্বিপাক্ষিক সম্পর্ক।
 
তিনি বলেন, পরে তাঁদের দুজনের মধ্যে (ইউনূস-মোদি) আন্তরিক ফোনালাপ হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে থার্ড ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট' শীর্ষক সম্মেলনে বক্তব্য প্রদান করেন, যা এ বছরের আগস্টে অনুষ্ঠিত হয়। তখন থেকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবরা একে-অন্যের সাথে যোগাযোগ বজায় রেখেছেন।  

চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সম্মেলনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে একটি বৈঠক হয়, যা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, এসব আলোচনার ভিত্তিতে আমার এবারের সফর, যা উভয় পক্ষের মধ্যে বৈদেশিক পর্যায়ের কাঠামোগত একটি আলোচনার প্রথম প্রয়াস। 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / ভারত / পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক / বিক্রম মিশ্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net