Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ঢাকা বিমানবন্দরে বিরল প্রজাতির ৩০৫টি কচ্ছপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে আটক ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 07:20 pm
Last modified: 03 December, 2024, 07:33 pm

Related News

  • সোমবার আরও ৩৯টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা
  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • দ্রুত থার্ড টার্মিনাল চালু করার উদ্যোগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • চাহিদা বাড়ায় ২০২৬ সালে আকাশপথের পরিসর বাড়াতে চায় স্থানীয় এয়ারলাইন্সগুলো

ঢাকা বিমানবন্দরে বিরল প্রজাতির ৩০৫টি কচ্ছপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে আটক ১

তার কাছ থেকে ২৮৫টি লাল কানের স্লাইডার প্রজাতির বাচ্চা কচ্ছপ এবং ২০টি আমেরিকান স্ন্যাপিং কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মোট ওজন প্রায় ছয় কেজি।
টিবিএস রিপোর্ট
03 December, 2024, 07:20 pm
Last modified: 03 December, 2024, 07:33 pm
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে ৩০৫টি বিরল প্রজাতির কচ্ছপ আটক এবং চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযানটি পরিচালনা করে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট (ডব্লিউসিসিইউ), কাস্টমস হাউস এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।

গ্রেপ্তারকৃত মো. আবুল কাশেম (৫২) ঢাকার আশুলিয়ার কুড়গাঁও এলাকার বাসিন্দা। চীন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরের কর্মকর্তারা তাকে আটক করেন।

ছবি: সংগৃহীত

তার কাছ থেকে ২৮৫টি লাল কানের স্লাইডার প্রজাতির বাচ্চা কচ্ছপ এবং ২০টি আমেরিকান স্ন্যাপিং কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর মোট ওজন প্রায় ছয় কেজি।

ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গ্রেপ্তারের পর কাশেম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি কচ্ছপগুলো অবৈধভাবে বাংলাদেশে এনেছেন।'

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ধারা ২৫-বি (১) (বি) এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ৩৪ (বি) এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

'উদ্ধার করা কচ্ছপগুলো বিরল প্রজাতির, বাংলাদেশের স্থানীয় নয়। বর্তমানে এগুলো ঢাকার আগারগাঁওয়ে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে,' জানান অসীম মল্লিক।

এ ঘটনায় কর্তৃপক্ষ বৃহত্তর চোরাচালান চক্র জড়িত থাকার বিষয়টিও তদন্ত করে দেখছে।

Related Topics

টপ নিউজ

বিরল প্রজাতি / কচ্ছপ / উদ্ধার / প্রাণী উদ্ধার / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সোমবার আরও ৩৯টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা
  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • দ্রুত থার্ড টার্মিনাল চালু করার উদ্যোগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • চাহিদা বাড়ায় ২০২৬ সালে আকাশপথের পরিসর বাড়াতে চায় স্থানীয় এয়ারলাইন্সগুলো

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net