Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
01 December, 2024, 10:30 pm
Last modified: 01 December, 2024, 10:37 pm

Related News

  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বই: অগতির গতি

জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা

আজ রোববার (১ ডিসেম্বর) বিকালে রংপুর আরডিআরএস প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’- শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ইউএনবি
01 December, 2024, 10:30 pm
Last modified: 01 December, 2024, 10:37 pm
আজ রোববার (১ ডিসেম্বর) বিকালে রংপুর আরডিআরএস প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’- শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: বাসস

প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা জানুয়ারি মাসে ১০০% পাঠ্যবই পাবে, তবে আগে যেমন উৎসব হতো তেমন কোনো উৎসব হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, 'আমি আশা করছি প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই শতভাগ বই পাবে। তবে বিগত দিনের মতো উৎসব করে হয়ত দিতে পারব না।'

আজ রোববার (১ ডিসেম্বর) বিকালে রংপুর আরডিআরএস প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি'- শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, '২০১৩ সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামো এবং শিক্ষকদের সাধারণ গুণগত মানের উন্নয়ন হয়েছে।'

এসময় অধ্যাপক বিধান রঞ্জন বলেন, 'প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।'

তিনি বলেন, 'আমাদের নিজস্ব ট্রেনিং প্রক্রিয়া রয়েছে। তাই একজন শিক্ষক নিজের উন্নয়নের জন্য উদ্যোগী হয়ে সেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।'
 
বিধান রঞ্জন বলেন, 'প্রাথমিক শিক্ষা বিভাগের মূল টার্গেট হলো একজন পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থী যেন মাতৃভাষায় সহজভাবে লিখতে-পড়তে পারে, মাতৃভাষায় নিজের মনের কথা ছোট করে লিখতে পারে।'

তিনি আরও বলেন, 'পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা যেন সাধারণ হিসাব যোগ, বিয়োগ, গুন ও ভাগ করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'

উপদেষ্টা বলেন, 'নীলফামারী ও রংপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সেখানকার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। স্কুলের অবকাঠামো ভালো, সুসজ্জিত, তবে উপস্থিতি শতভাগ নয়।'
 
তিনি বলেন, 'শিক্ষকরা আছেন, কিন্তু ছাত্রদের যা পারা উচিত ছিল সেটি তারা পারেনি। আমার কাছে এটি নতুন না। প্রতি বছর সারা দেশে যা জরিপ করা হয়, সেই জরিপের ফলাফলও এমনটাই।'

প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসে তেমন কোনো পরিবর্তন আসেনি জানিয়ে তিনি বলেন, 'তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে কিছুটা পরিবর্তন এনেছি। আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে বিভিন্ন গল্প আকারে, ছবি আকারে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে।'

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজিজুর রহমান, সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা / ডা. বিধান রঞ্জন রায় / বই / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বই: অগতির গতি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net