Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়নের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 November, 2024, 06:20 pm
Last modified: 28 November, 2024, 07:10 pm

Related News

  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি দুই দফায়, চলতি বছর থেকেই কার্যকর
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়নের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে আইন মন্ত্রণালয়ে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে। 
টিবিএস রিপোর্ট 
28 November, 2024, 06:20 pm
Last modified: 28 November, 2024, 07:10 pm
বাংলাদেশ হাইকোর্ট বিভাগ। ফাইল ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে 'জুডিসিয়াল অ্যাপয়েনমেন্ট কাউন্সিল' গঠনে নতুন আইন বা বিধি প্রণয়নের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

এতে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি 'জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল' গঠনের প্রস্তাব রাখা হয়েছে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ পাওয়ার পর কাউন্সিল এ ধরনের সুপারিশ প্রদান করবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

প্রস্তবনায় বলা হয়, বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে কমনওয়েলথের- ইংল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকায় উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন বা এরূপ প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে আইন মন্ত্রণালয়ে এ প্রস্তাবনা পাঠানো হয়েছে। 

যেভাবে কাউন্সিল গঠন ও কাজ করবে: 

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'সুপ্রিম কোর্টের প্রস্তাবকৃত কাউন্সিলটি সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীনে বিচারক নিয়োগের জন্য সুপারিশ প্রেরণের লক্ষ্যে, রাষ্ট্রপতি কর্তৃক অনুরোধ জ্ঞাপনের ভিত্তিতে – উক্ত পদে নিয়োগের সুপারিশ প্রেরণের জন্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করবে মর্মে উল্লেখ রয়েছে।'

'এছাড়া, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের বিষয়ে মতামত বা পরামর্শ গ্রহণের জন্য— কাউন্সিল সংশ্লিষ্ট যেকোন ব্যক্তিকে কাউন্সিলের সভায় আহবান করতে পারবে বা যেকোন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কাউন্সিল কর্তৃক চাহিদাকৃত তথ্য উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করতে পারবে মর্মে প্রস্তাবে উল্লেখ রয়েছে। কাউন্সিলটি গঠিত হলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।'

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতসমূহে কর্মরত বিচারকগণের সম্মুখে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচার বিভাগ সংস্কারের রূপরেখা নির্ণীত করে একটি পরিপূর্ণ রোডম্যাপ তুলে ধরেন। যাতে অন্যান্য বিষয়ের সাথে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।'

'তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিষদ গবেষণা করে একটি প্রস্তাব বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।'

Related Topics

টপ নিউজ

সুপ্রিম কোর্ট / বিচারক নিয়োগ / আইন প্রণয়ন / আইন মন্ত্রণালয় / প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
  • ইউনূস সরকারের আমলে ‘সুপারসনিক গতিতে’ আইন প্রণয়ন: এটি কি ক্ষমতার স্পষ্ট অপব্যবহার নয়?
  • অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি দুই দফায়, চলতি বছর থেকেই কার্যকর
  • সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net