Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
গুলিভর্তি ম্যাগাজিন চুরি, গাড়ি ভাঙচুরের অভিযোগে ৮ হাজার শিক্ষার্থীর নামে পুলিশের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 07:00 pm
Last modified: 25 November, 2024, 07:27 pm

Related News

  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • যাত্রাবাড়ীতে ডিবির অভিযান: দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
  • খাগড়াছড়িতে হত্যা ও সহিংসতার ঘটনায় পুলিশের তিন মামলা
  • সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা: গ্রেপ্তার ১, লাইসেন্সকৃত রিভলভার ও গুলি উদ্ধার

গুলিভর্তি ম্যাগাজিন চুরি, গাড়ি ভাঙচুরের অভিযোগে ৮ হাজার শিক্ষার্থীর নামে পুলিশের মামলা

অভিযোগে আরও বলা হয়, সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি করা হয়েছে। এছাড়া সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি [আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার] গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 07:00 pm
Last modified: 25 November, 2024, 07:27 pm
ফাইল ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর নামে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা করেছে পুলিশ।

ঢাকার সূত্রাপুর থানার উপ–পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে গতকাল রোববার (২৪ নভেম্বর) মামলাটি করেন।

গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই 'সুপার সানডে' কর্মসূচির মধ্যে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব–ইন্সপেক্টর অনুপম দাস বলেন, আজ সোমবার মামলার এজাহার আদালতে এসেছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এজাহারটি গ্রহণ করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গতকাল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭–৮ হাজার শিক্ষার্থী অস্ত্রশস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে।

অভিযোগে আরও বলা হয়, সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি করা হয়েছে। এছাড়া সরকারি ডিউটিতে ব্যবহৃত এপিসি [আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার] গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়েছে।

'কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা, তাদের জীবননাশের হুমকি প্রদান করা এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করেছে তারা,' বলা হয় অভিযোগে।

পুলিশের এপিসি ও মোটরসাইকেল ভাঙচুর করে দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গতকালের হামলা ও লুটপাটের প্রতিবাদে আজ সোমবার 'মেগা মানডে' কর্মসূচির ডাক দেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা যাত্রাবাড়ীতে গিয়ে মোল্লা কলেজে হামলা চালান।সেখানে দুই ঘণ্টা ধরে ব্যাপক সংঘাতে ২৫ শিক্ষার্থী আহত হন। লুটপাট চালানো হয় মোল্লা কলেজে।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিনট পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সংঘর্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন নিহতের কথা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়। তিনি সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে। 

Related Topics

টপ নিউজ

পুলিশের মামলা / পিস্তল / ড. মাহবুবুর রহমান মােল্লা কলেজ / পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • নারায়ণগঞ্জে পুলিশের ‘অন-ডিউটি’ এএসআই ছিনতাইয়ের শিকার, সরকারি পিস্তল লুট
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • যাত্রাবাড়ীতে ডিবির অভিযান: দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
  • খাগড়াছড়িতে হত্যা ও সহিংসতার ঘটনায় পুলিশের তিন মামলা
  • সাভারে রং মিস্ত্রিকে গুলি করে হত্যা: গ্রেপ্তার ১, লাইসেন্সকৃত রিভলভার ও গুলি উদ্ধার

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net