Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বঙ্গবাজার পোড়ানোর ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
24 November, 2024, 11:00 am
Last modified: 24 November, 2024, 11:09 am

Related News

  • সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাবে ১৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
  • পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারের নতুন মার্কেট ঘিরে আশায় বুক বাঁধছেন দোকান মালিকরা
  • অগ্নিকাণ্ডের বছরঘুরে এলেও ঈদে ব্যবসা জমেনি বঙ্গবাজারে
  • আজ থেকে আগামী নির্বাচন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের দখলে থাকবে: মেয়র তাপস
  • মার্কেট নির্মাণের আগ পর্যন্ত তাঁবু টাঙিয়ে ব্যবসা করতে চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বঙ্গবাজার পোড়ানোর ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা

বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ হাজারেরও বেশি দোকান পুড়ে যায়।
টিবিএস রিপোর্ট 
24 November, 2024, 11:00 am
Last modified: 24 November, 2024, 11:09 am
ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজারে দুই বছর আগে পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। 

শাহবাগ থানা পুলিশ শনিবার আদালতে মামলার প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে মামলা দায়ের করতে বিলম্বের কারণও উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান ও হাসান।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে উল্লেখিত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে বঙ্গবাজারে অগ্নিসংযোগ করেন। এতে ক্ষতিগ্রস্তদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়।

উল্লেখ্য, বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ হাজারেরও বেশি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ দোকানই ছিল তৈরি পোশাক এবং জুতা-স্যান্ডেলের।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেসময় তাদের তদন্ত প্রতিবেদনে জানায়, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মালামাল ও অবকাঠামোগত প্রায় ৩০৩.০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

অগ্নিকাণ্ডের কারণ হিসেবে সিগারেটের আগুন বা মশার কয়েলের সম্ভাব্যতার কথা উল্লেখ করে ঢাকা সিটি কর্পোরেশন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তারা। 

পুড়ে যাওয়ার এক বছর পর (৪ মে, ২০২৪) ১০৬ দশমিক ২৮ কাঠা জমির ওপর নতুন ১০ তলা বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। 

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার / বঙ্গবাজার অগ্নিকাণ্ড / মেয়র শেখ ফজলে নূর তাপস / বঙ্গবাজারে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • সাবেক মেয়র তাপসের তিন ব্যাংক হিসাবে ১৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
  • পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারের নতুন মার্কেট ঘিরে আশায় বুক বাঁধছেন দোকান মালিকরা
  • অগ্নিকাণ্ডের বছরঘুরে এলেও ঈদে ব্যবসা জমেনি বঙ্গবাজারে
  • আজ থেকে আগামী নির্বাচন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের দখলে থাকবে: মেয়র তাপস
  • মার্কেট নির্মাণের আগ পর্যন্ত তাঁবু টাঙিয়ে ব্যবসা করতে চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net