Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঘিরে ২ পক্ষের উত্তেজনা: আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
20 November, 2024, 12:35 pm
Last modified: 20 November, 2024, 12:38 pm

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঘিরে ২ পক্ষের উত্তেজনা: আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর

সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সম্মেলনস্থল এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
20 November, 2024, 12:35 pm
Last modified: 20 November, 2024, 12:38 pm
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলনের বিরোধিতা করে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। আজ বুধবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সম্মেলনস্থল এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরের এস. এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন ডাকে উপজেলা বিএনপির একাংশ। তবে সম্মেলনে আওয়ামী লীগের লোকজনদের ভোটার করা হয়েছে, এমন অভিযোগ তোলে সেটির বিরোধিতা করে বিএনপির অপর একটি অংশ।

এ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়া একই স্থানে আলোচনা সভা ডাকে আব্দুল খালেকের সমর্থকরা। এর প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলা বিএনপির সম্মেলনের বিরোধিতা করে কৃষ্ণনগর এলাকার বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বিক্ষোভ করেন আব্দুল খালেকের সমর্থকরা। তারা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন এবং পরবর্তীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় বিক্ষুব্ধরা একটি মাইক্রোবাসও ভাঙচুর করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ / বিএনপি / গাড়ি ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net