Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2024, 06:45 pm
Last modified: 16 November, 2024, 05:37 pm

Related News

  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে
  • শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবি

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
টিবিএস রিপোর্ট
15 November, 2024, 06:45 pm
Last modified: 16 November, 2024, 05:37 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস বা কনস্যুলেট স্থাপনের দাবি জানিয়েছেন ইউরোপগামী ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য করা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাস না থাকায় নাগরিকদের অন্য দেশে অভিমুখী হতে হচ্ছে। এতে বিপুল পরিমাণ অর্থ ও সময় অপচয় হচ্ছে। একদিক থেকে রেমিট্যান্সও হারাচ্ছে বাংলাদেশ।

মানববন্ধনে নাফিসা ইসলাম খাঁন বলেন, ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইউরোপীয় দূতাবাসগুলোতে বাংলাদেশের নাগরিকরা সময়মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। সঠিক নথিপত্র পাওয়ার পরও ভ্রমণের জন্য ভারত আমাদের ভিসা প্রত্যাখ্যান করছে। যার কারণে ভিসা আবেদন, কনস্যুলার সেবা পেতে সময় লাগছে।

তিনি বলেন, আমরা মনে করি ইউরোপীয় দূতাবাসগুলোর কার্যক্রম যেন বাংলাদেশেই সম্পন্ন করা যায়। এটি নিশ্চিত করা জরুরি। এতে ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশি যেতে পারবেন এবং বেশি বেশি রেমিট্যান্স দেশে আসবে।

মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশে ইউরোপীয় দূতাবাস চালু হলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। সেগুলো হলো- 

সময় ও খরচ সাশ্রয়: বাংলাদেশে সব কার্যক্রম চালু হলে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না। এতে সময় ও খরচ উভয়ই বাঁচবে, জনগণ উপকৃত হবে এবং ইউরোপ যাওয়ার খরচ কমবে।

কার্যক্রমের গতি বৃদ্ধি: স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। ফলে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা পাবেন।  

সেবা প্রদানে গুণগত মান বৃদ্ধি: বাংলাদেশে অ্যাম্বাসি বা কনস্যুলেট কার্যক্রম চালু থাকলে নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবেন এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন।

স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন: এ পদক্ষেপে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

মানববন্ধনে ইউরোপগামী ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদের সদস্য সচিব মেহেদী হাসান আশিক, যুগ্ম-আহ্বায়ক সামস মান্না, মো. সোহেল রানা, মীর মুরাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

ভিসা / ইউরোপ / রেমিট্যান্স / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • ছবি: রয়টার্স
    তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • ছবি: বাসস
    ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

Related News

  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে
  • শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

4
ছবি: রয়টার্স
খেলা

তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকা-কক্সবাজার রুটে এ মাসেই আরও একজোড়া নতুন ট্রেন চালু হবে: রেল প্রতিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net