Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
আদানির সাথে অত্যন্ত অন্যায়, অসম চুক্তি করে গেছে হাসিনা: রিজভী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2024, 05:30 pm
Last modified: 13 November, 2024, 05:40 pm

Related News

  • শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

আদানির সাথে অত্যন্ত অন্যায়, অসম চুক্তি করে গেছে হাসিনা: রিজভী 

রিজভী বলেন, তিনি আদানির সাথে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে; তাকে যদি কখনো পালাতে হয়- তাহলে আদানি তাকে অর্থায়ন করবে।
টিবিএস রিপোর্ট
13 November, 2024, 05:30 pm
Last modified: 13 November, 2024, 05:40 pm
চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের আদানি পাওয়ারের সাথে অত্যন্ত অসম চুক্তি ও অন্যায় চুক্তি করে গেছেন শেখ হাসিনা। একইসঙ্গে ভারতের সঙ্গে করা হাসিনা আমলের চুক্তিগুলো প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

আজ বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর বনানীতে 'আমরা বিএনপি পরিবার' জুলাই গণআন্দোলনে চোখ হারানো এবং নিম্নবিত্ত মানুষের জন্য চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই ক্যাম্প করা হচ্ছে। 

রিজভী বলেন, 'আদানি বলে ভারতের একটা কোম্পানি তার সাথে বিদ্যুতের চুক্তি করেছে অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশে কম, কিন্তু আদানির কাছ থেকে কেনার বেলায় এক ইউনিটের দাম ১২ টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। তিনি আদানির সাথে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে; তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সাথে কোন চুক্তি করেননি। নাহলে আদানি কেন হুমকি দিবে?

বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য- বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে, সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন– তার প্রমাণ তো আমরা দেখতে পাই।

রিজভী বলেন, 'শেখ হাসিনা আপনার মত একজন রক্তপিপাসু নরঘাতক একনায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনও সুযোগ নেই। আপনি শিশুদের রক্ত পান করা একজন রক্তপিপাসু নারী। আপনি যে পাপ করেছেন, যে হত্যালীলা চালিয়েছেন – এর জন্য হয় আল্লাহর কাছে মাফ চান, নাহলে শয়তানের মত চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন।' 

রিজভী বলেন, 'শেখ হাসিনার কোন দেশপ্রেম ছিল না। তার ছিল ভারতপ্রেম। ওই একটা-ই প্রেম ছিল শেখ হাসিনার। কারণ তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক, সুতরাং তার প্রেম কার সাথে ছিল— এইটা জনগণ জানতো এবং বুঝতো।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য রশিদুজ্জামান মিল্লাত, সাংবাদিক মাসুদ কামাল, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / শেখ হাসিনা / আদানি পাওয়ার / আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • স্থানীয় নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: নেতাকর্মীদের উদ্দেশে রিজভী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net