Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
স্বামীর হাতে স্ত্রী হত্যায় মামলার সংখ্যা কম কেন?

বাংলাদেশ

ডয়েচে ভেলে
12 November, 2024, 06:30 pm
Last modified: 12 November, 2024, 06:32 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

স্বামীর হাতে স্ত্রী হত্যায় মামলার সংখ্যা কম কেন?

২০২১ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন ৭৫৬ জন নারী। এর মধ্যে মামলা দায়ের করা হয়েছে ৪৫ শতাংশের কিছু বেশি।
ডয়েচে ভেলে
12 November, 2024, 06:30 pm
Last modified: 12 November, 2024, 06:32 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে ২০২১ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৭৫৬ জন নারী স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)৷

এর মধ্যে মাত্র ৩৪১টি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে৷ শতকরা হিসেবে এটি ৪৫ শতাংশের কিছু বেশি৷

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে আসক৷ বাস্তবে সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে বলে তারা সতর্ক করেছে৷

মামলা কম হওয়া প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ডিডাব্লিউকে বলেন, নারীরা দারিদ্র্যের শিকার ও অসহায় হওয়ায় অনেক সময় তাদের পক্ষে মামলা করা সম্ভব হয় না৷ পরিবার থেকে শেখানো হয় যে, সংসারে টিকে থাকতে হলে নির্যাতন সহ্য করতে হবে৷

তিনি বলেন, "বাংলাদেশে নারীরা বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক নির্যাতন সহ্য করে মুখ বন্ধ রাখেন৷ সাধারণত স্বামীরা প্রভাবশালী থাকেন৷ এছাড়া সমাজ ব্যবস্থার কারণে নারীরা স্বামী, শ্বশুরবাড়ির লোক ও পরিবারের হাতে নির্যাতনের শিকার হন।"

এছাড়া বিচারিক প্রক্রিয়ায় সঠিকভাবে তদন্ত ও শাস্তি নিশ্চিত না হওয়াও অন্যতম একটি কারণ বলে মনে করেন মানবাধিকার কমিশনের সাবেক এই চেয়ারম্যান৷ তিনি বলেন, "অপরাধীদের শাস্তি না হলে অপরাধ প্রবণতা বাড়ে, কারণ অপরাধীরা পার পেয়ে যায়।"

পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি আছে বলে অভিযোগ করে কাজী রিয়াজুল হক বলেন, "পুলিশ যখন মামলা নেয়, তখন অনেক সময় তা সঠিকভাবে তদন্ত করা হয় না৷ নারী অসহায় হওয়ার কারণে পুলিশ অনেক সময় প্রভাবিত হয়৷ মামলাগুলো কোর্টে গেলেও দীর্ঘসূত্রিতার কারণে মামলার গুরুত্ব কমে যায়৷ শেষ পর্যন্ত দেখা যায়, শাস্তিও কম হয়।"

কাজী রিয়াজুল হক বলেন, "যখন অপরাধী দেখে যে অপরাধ করেও পার পাওয়া যায়, তখন অপরাধ প্রবণতা বাড়ে৷ দীর্ঘসূত্রিতার কারণে মামলাগুলোর বিচার বিলম্বিত হয়। এতে নারীদের মনোবল ভেঙে যায়।"

আইন-শৃঙ্খলা বাহিনী ও মেডিকেল ডিপার্টমেন্টের কাজে গাফিলতির কথাও উল্লেখ করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক৷ নারী ও শিশু নির্যাতন দমন আইনে কঠোর শাস্তি নির্ধারণ থাকলেও তার সঠিক প্রয়োগে ঘাটতি রয়েছে বলে তিনি জানান৷

এদিকে, বাংলাদেশে স্বামীর হাতে নারী হত্যা ও নির্যাতনের পরিসংখ্যানকে 'কম' বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও 'আমরাই পারি' সংগঠনের প্রধান নির্বাহী জিনাত আরা হক৷ ডিডাব্লিউকে তিনি বলেন, চলতি বছর বিভিন্ন রাজনৈতিক কারণ এবং সংবাদমাধ্যমের সীমাবদ্ধতার কারণে অনেক ঘটনা প্রকাশিত হয়নি৷ অনেকেই ব্যক্তিগত পর্যায়ে তাদের কাছে সহায়তা চেয়ে যোগাযোগ করেছেন, যা সংবাদমাধ্যমে উঠে আসেনি বলে জানান তিনি৷

জিনাত আরা হক সতর্ক করে বলেন, "নারীর প্রতি সহিংসতার হার গত কয়েক বছরে কমেনি, বরং পরিস্থিতি অপরিবর্তিত থেকেছে৷ নারীরা এখন লেখাপড়া করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাইছে, যা অনেক স্বামীর জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ নারীরা এখন তাদের অধিকার ও মতামত প্রকাশে বেশি সচেতন এবং তাদের এই স্বাধীনতা অনেক পুরুষের মধ্যে অসন্তোষের জন্ম দিচ্ছে, যা সহিংসতায় রূপ নিচ্ছে।"

তিনি আরও বলেন, পুরুষরা এখন নানারকম সামাজিক ও অর্থনৈতিক চাপে আছে৷ চাকরি হারানোর ভয় ও অন্যান্য চাপ তাদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করছে। আর তাদের এসব চাপের ভুক্তভোগী হচ্ছে পরিবার। এছাড়া অনলাইন যোগাযোগ ও বিবাহবহির্ভূত সম্পর্কের সুযোগও সহিংসতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে৷

আদালতে এধরনের ঘটনার বিচার প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদি হওয়ায় বহু ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলেও মনে করেন জিনাত আরা হক৷ সাক্ষী ও তথ্য সংগ্রহের সমস্যার কারণে অনেকেই ন্যায়বিচার পাচ্ছেন না, যা এধরনের সহিংসতার অবসানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে৷

Related Topics

টপ নিউজ

আসক / আইন ও সালিশ কেন্দ্র / স্বামীর হাতে স্ত্রী হত্যা / মামলা / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net