Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সংস্কারের জন্য ন্যূনতম একটি যৌক্তিক সময় লাগবে: সারজিস আলম 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2024, 06:10 pm
Last modified: 09 November, 2024, 06:15 pm

Related News

  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

সংস্কারের জন্য ন্যূনতম একটি যৌক্তিক সময় লাগবে: সারজিস আলম 

তিনি বলেন, প্রতিটি সরকার নির্বাচনের আগে বড় বড় ইশতেহার ঘোষণা করলেও ক্ষমতায় এসে তা ভুলে যায়, ভুলে যায় যে তারা জনতার সরকার।
টিবিএস রিপোর্ট
09 November, 2024, 06:10 pm
Last modified: 09 November, 2024, 06:15 pm
ছবি: সৌজন্যে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য ন্যূনতম একটি যৌক্তিক সময় প্রয়োজন।

'আমরা বলছি না, রাষ্ট্রের সবকিছু সংস্কার করে তবেই নির্বাচনে যেতে হবে। আমরা এটাও বলছি না যে, আগামী ৫–৬ বছরের মধ্যে সবকিছু সংস্কার করতে হবে। তবে সংস্কারের জন্য ন্যূনতম একটি যৌক্তিক সময় প্রয়োজন,' বলেন তিনি।

তিনি বলেন, 'কোনো বিবেকবান মানুষই ভাবতে পারে না যে, এক বছরের মধ্যে সবকিছু সংস্কার করা সম্ভব। গত ১৬ বছরে ধীরে ধীরে ধ্বংস করা সিস্টেমগুলো সংস্কারে একটি যৌক্তিক সময় লাগবে।'

শনিবার (৯ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম আরও বলেন, 'গত ১৬ বছর বা এমনকি ৫৩ বছরেও বাংলাদেশের সংবিধান জনগণকে প্রকৃত অর্থে পাঁচ বছরের জন্য একটি "জনতার সরকার" উপহার দিতে পারেনি। আমাদের সাংবিধানিক অধিকার রক্ষায় সাংবিধানিক সংস্কারও প্রয়োজন।'

তিনি বলেন, প্রতিটি সরকার নির্বাচনের আগে বড় বড় ইশতেহার ঘোষণা করলেও ক্ষমতায় এসে তা ভুলে যায়, ভুলে যায় যে তারা জনতার সরকার।

শুধু নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দায়িত্ব দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, 'এ প্রক্রিয়ায় অনেক প্রতিষ্ঠান জড়িত, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি সিস্টেমের মধ্যে আনা জরুরি। তা না হলে নির্বাচনের সময় জবরদখল ও ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থাকে।

'নির্বাচন ঘিরে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য একটি কার্যকর বিচারিক প্রক্রিয়ারও প্রয়োজন। এজন্য বিচার ব্যবস্থার সংস্কার অপরিহার্য।'

হাইকোর্টে এখনও 'আওয়ামী লীগের কিছু দোসর–ফ্যাসিস্ট বসে আছে' মন্তব্য করে সারজিস বলেন, তারা যোগ্যতার ভিত্তিতে নয়, তোষামোদি আর তেলবাজির মাধ্যমে সেখানে পৌঁছেছে।

'তাদের অপসারণ এবং যোগ্য ব্যক্তিদের বসানো জরুরি,' বলেন তিনি।

জুলাই অভ্যুত্থান কিছু ব্যক্তি দিয়ে ঘটেনি মন্তব্য করে সারজিস বলেন 'পুরো বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলে অভ্যুত্থান ঘটেছিল এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল।'

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

Related Topics

টপ নিউজ

সারজিস আলম / সংস্কার / রাষ্ট্র সংস্কার / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net