Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
শেরপুরে ফাঁদ পেতে বন্যহাতি হত্যার ঘটনায় মামলা, কৃষক গ্রেপ্তার

বাংলাদেশ

ইউএনবি
02 November, 2024, 06:10 pm
Last modified: 02 November, 2024, 06:35 pm

Related News

  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫
  • চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: ৬৩ বিদেশি ও এক বাংলাদেশির ৭ দিনের রিমান্ড আবেদন
  • আপিল বিভাগে ৮ মাসে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা দায়ের

শেরপুরে ফাঁদ পেতে বন্যহাতি হত্যার ঘটনায় মামলা, কৃষক গ্রেপ্তার

এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১৩ থেকে ১৪ জনকে আসামি করা হয়েছে।
ইউএনবি
02 November, 2024, 06:10 pm
Last modified: 02 November, 2024, 06:35 pm
ফাইল ছবি/ইউএনবি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের তারের ফাঁদ পেতে বন্যহাতি হত্যার ঘটনায় করা মামলায় স্থানীয় এক কৃষককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শহীদুল ইসলাম। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১৩ থেকে ১৪ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বন্যহাতির একটি দল বাতকুচি এলাকায় নেমে এলে কয়েকজন কৃষক ফসল রক্ষায় জমিতে জেনারেটরের বৈদ্যুতিক সংযোগ দেওয়া তার ফেলে রাখেন। রাত ১০টার দিকে মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়া এলাকায় বৈদ্যুতিক ফাঁদে একটি বন্যহাতির মৃত্যু হয়। আনুমানিক ১০/১২ বছর বয়সি মাদি হাতিটির মরদেহ পরদিন শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলেই মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। তিনি বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৬ (১)/৪২ ধারায় (অপরাধ ও সাজা) অভিযোগ আনা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার হোসেন বলেন, বন্যহাতি হত্যামামলায় শহীদুলসহ অজ্ঞাতনামা আরও ১৩ থেকে ১৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও বন বিভাগ একটি জেনারেটর ও বেশ কিছু বৈদ্যুতিক তার জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। 

শেরপুর বন্যপ্রাণী সংরক্ষণ কার্যালয়ের ওয়াইল্ড লাইফ কর্মকর্তা মো. আল-আমিন বলেন, আমাদের বনাঞ্চলের হাতিগুলো 'এশিয়ান এলিফ্যান্ট' জাতির। যা আইইউসিএন'র লাল তালিকাভুক্ত বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বন্যপ্রাণী। এজন্য বন্যহাতি সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।  

Related Topics

টপ নিউজ

শেরপুর / হাতি / বন্যহাতি / মৃত্যু / মামলা / গ্রেপ্তার / কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫
  • চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: ৬৩ বিদেশি ও এক বাংলাদেশির ৭ দিনের রিমান্ড আবেদন
  • আপিল বিভাগে ৮ মাসে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা দায়ের

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net