Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
পলিথিন-ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2024, 11:40 am
Last modified: 21 October, 2024, 11:46 am

Related News

  • পাটের ব্যাগ চালু করতে শত কোটি টাকার ফান্ড নিয়ে কাজ করছে সরকার: শেখ বশিরউদ্দীন
  • যেসব কারণে ব্যর্থ হচ্ছে পলিথিন নিষিদ্ধের উদ্যোগ
  • নিষেধাজ্ঞার পরেও বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার করছেন ক্রেতা-বিক্রেতারা
  • আজ থেকে সব বাজারে নিষিদ্ধ পলিথিন; ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কী?
  • বাংলাদেশি ক্রেতারা কি প্লাস্টিক ব্যাগ ছাড়াই কেনাকাটার জন্য প্রস্তুত?

পলিথিন-ব্যাগমুক্ত বাজারকে পুরস্কার দেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের মতো পরিবেশ-বান্ধব বিকল্পগুলো গ্রহণ ও প্রচারের আহ্বান জানানো হয় সভায়
টিবিএস রিপোর্ট
21 October, 2024, 11:40 am
Last modified: 21 October, 2024, 11:46 am
ছবি: সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে দেশের সমস্ত বাজারে পলিথিন ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। একইসাথে, রাজধানীর যেসব বাজার সম্পূর্ণ পলিথিন-মুক্তভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে, সেসব বাজারকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২০ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দোকান মালিকদের বলেন, "ঢাকার যে বাজারগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পলিথিন ও পলিপ্রোপিলিন শপিং ব্যাগ নির্মূল করতে পারবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে।"

ব্যবসায়ীদের প্রতি উপদেষ্টা পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের মতো পরিবেশ-বান্ধব বিকল্পগুলো গ্রহণ ও প্রচারের আহ্বান জানান। একইসঙ্গে, পরিবেশ-বান্ধব বিকল্পগুলোর প্রচারণা বাড়াতে এতে শিক্ষার্থীদের সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "পলিথিন পরিবেশ এবং স্বাস্থ্য, উভয়ের জন্যই একটি গুরুতর হুমকির কারণ। এক্ষেত্রে আমাদের ব্যবসায়িকভাবে পদক্ষেপ নিতে হবে এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে।"

রিজওয়ানা বলেন, "পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, বিপণন এবং সংরক্ষণ কঠোরভাবে নিষিদ্ধ। পরিবেশ-বান্ধব বিকল্প, যেমন— পাট বা চটের ব্যাগ ব্যবহার করতে হবে।"

"আমরা এখন পর্যন্ত অভিযানে নামিনি। তবে সুপার শপগুলো থেকে আমরা পজেটিভ ফিডব্যাক পেয়েছি। ক্রেতারাই এখন আর পলিথিন ব্যাগ নিতে চান না," বলেন উপদেষ্টা। 

তিনি আরও বলেন, "আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা করেছি, কিন্তু সেগুলো এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। শুধু পলিথিন ব্যাগ নিষিদ্ধ আছে; সেটিকে আমরা বাস্তবায়ন করছি।"

তিনি বলেন, "নভেম্বরে আমরা শিক্ষার্থীদের দায়িত্ব দেব মার্কেটগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য। ডিসেম্বর থেকে আমরা অভিযান পরিচালনা করবো। এটা আইন, আমাদের মানতেই হবে। আমরা ব্যবসায়ীদের একটু সুযোগ দিলাম। সুপার শপিংমলে আমরা ১ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করবো আগের ঘোষণা অনুযায়ী।" 

একইসঙ্গে, যেখানে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করা হয়, সেখানেও ১ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপদেষ্টা।

তিনি আর বলেন, "দোকানীরা পাটের ব্যাগের দাম বাড়িয়ে দিচ্ছে। যতোই এটাতে তারা যতই যুক্তি নিয়ে আসুক না কেন, আমরা পলিথিনের বিকল্প পাট, চট, কাপড়ের ব্যাগ ব্যবহার করবো। আমরা বায়োপ্লাস্টিক সার্টিফাইড করতে পারি কিনা, সেটা নিয়ে আলোচনা করবো। তবে সেটা সীমিত পরিসরে ব্যবহার হতে পারে কিনা, সেটা নিয়েও ভাবা যেতে পারে। এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।"

বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের বিষয়ে রিজওয়ানা বলেন, "কোনো কিছুর জন্য মার্কেট কখনও খালি থাকে না। আমরা দেশীয় পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে পারি। যখন বাল্কে সাপ্লাই আসবে, তখন পাটের ব্যাগের দামও কমে আসবে।"

অনুষ্ঠানে দোকান মালিক সমিতির নেতারা সরকারি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান এবং বিভিন্ন সুপারিশও দেন।

উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সভাপতি হেলাল তালুকদার বলেন, "এখনই মার্কেটগুলোতে হার্ড লাইনে না গিয়ে, যেখানে পলিথিন উৎপাদন হয় সেখানে বন্ধ করুন। আমরা ধীরে ধীরে পলিথিন থেকে ফিরে আসবো। একইসঙ্গে, বিকল্প ব্যাগ সহজলভ্য করতে হবে।"

রমনা ভবন মার্কেটের সহ-সভাপতি ড. কিশোর বলেন, "আমরা শাস্তিতে উদ্যোগী হচ্ছি, কিন্তু প্রণোদনায় গুরুত্ব দিচ্ছি না। ব্যবসায়ীদের এ বিষয়ে ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়া যেতে পারে।"
 

Related Topics

টপ নিউজ

পলিথিন নিষিদ্ধ / পাটের ব্যাগ / পরিবেশবান্ধব ব্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • পাটের ব্যাগ চালু করতে শত কোটি টাকার ফান্ড নিয়ে কাজ করছে সরকার: শেখ বশিরউদ্দীন
  • যেসব কারণে ব্যর্থ হচ্ছে পলিথিন নিষিদ্ধের উদ্যোগ
  • নিষেধাজ্ঞার পরেও বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার করছেন ক্রেতা-বিক্রেতারা
  • আজ থেকে সব বাজারে নিষিদ্ধ পলিথিন; ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কী?
  • বাংলাদেশি ক্রেতারা কি প্লাস্টিক ব্যাগ ছাড়াই কেনাকাটার জন্য প্রস্তুত?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net