Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
এইচএসসির ফলাফল প্রকাশ, পাশের হার ৭৭.৭৮%, যেভাবে জানা যাবে ফল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 11:15 am
Last modified: 15 October, 2024, 11:40 am

Related News

  • ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল
  • চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট
  • এইচএসসি: পাবলিক পরীক্ষা বাতিল বা স্থগিত করার দায়িত্ব কার
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে নতুন ৫ উদ্যোগ সরকারের
  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসির ফলাফল প্রকাশ, পাশের হার ৭৭.৭৮%, যেভাবে জানা যাবে ফল

এবারের এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 11:15 am
Last modified: 15 October, 2024, 11:40 am
ছবি: টিবিএস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৭.৭৮ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়।

এবারের এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

গত বছর ১১টি বোর্ডে গড় পাশের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাশের হার ও জিপিএ ফাইভে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

ছাত্রদের মধ্যে পাশের হার ৭৫.৬১ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাশের হার ৭৯.৯৫ শতাংশ। আরর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৭৮ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮০ হাজার ৯৩৩ জন।

চলতি বছর পাশের হার সবচেয়ে বেশি মাদ্রাসা বোর্ডে। এ বোর্ডে পাশের হার ৯৩.৪০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮.০৯ শতাংশ।

এছাড়া ৯ টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৭৯.২১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮১.২৪ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭১.১৫ শতাংশ, যশোর বোর্ডে ৬৪.২৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭০.৩২ শতাংশ, বরিশাল বোর্ডে ৮১.৮৫ শতাংশ, সিলেট বোর্ডে ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৭.৫৬ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৬৩.২২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। 

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের পর সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফল জানবেন যেভাবে

শিক্ষার্থীরা এসএমএস ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, অথবা www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে "Result"-এ ক্লিক করে প্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এছাড়াও, শিক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তাদের পৃথক ফলাফল শিট ডাউনলোড করতে পারেন।

বোর্ডের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। এছাড়া যেসব শিক্ষার্থী এসএমএসের মাধ্যমে প্রাক-নিবন্ধন করবেন তারা সরাসরি মোবাইল ফোনে ফল জানতে পারবেন।

প্রাক-নিবন্ধন করতে শিক্ষার্থীদের যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে (ইংরেজিতে) এইচএসসি<>বোর্ডের নাম (প্রথম ৩ অক্ষর)<>রোল<>বছর টাইপ করে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

পরীক্ষা শুরুর আট দিন পর, কোটা সংস্করণ আন্দোলন এবং পরবর্তী গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এ বছর সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়।

এসএসসির ফলের ভিত্তিতে অন্যান্য বিষয়ের জন্য সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সারাদেশে ২ হাজার ২৭৫টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী পরীক্ষায়  অংশ নিয়েছিল।

Related Topics

টপ নিউজ

এইচএসসি / এইচএসসির ফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল
  • চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট
  • এইচএসসি: পাবলিক পরীক্ষা বাতিল বা স্থগিত করার দায়িত্ব কার
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে নতুন ৫ উদ্যোগ সরকারের
  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net