Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক মেরামত চলছে, নভেম্বরে মিলবে সুফল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2024, 08:05 pm
Last modified: 14 October, 2024, 02:25 pm

Related News

  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক মেরামত চলছে, নভেম্বরে মিলবে সুফল

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, 'যেসব সড়কে মেরামত কাজ বাকি আছে, সেসব সড়কের মেরামত কাজ এ মাসের মধ্যেই শেষ হবে এবং আগামী মাস থেকে নগরবাসী আমাদের এসব কার্যক্রমের সুফল ভোগ করবে।'
টিবিএস রিপোর্ট
13 October, 2024, 08:05 pm
Last modified: 14 October, 2024, 02:25 pm
ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন অনেক সড়কের গর্ত ও খানাখন্দের সংস্কার ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি অক্টোবরে মাসের মধ্যে বাকি সড়কগুলোর সংস্কার শেষ হবে। আগামী নভেম্বরে মাস থেকেই  নগরবাসী এসব সংস্কার কাজের সুফল ভোগ করতে পারবেন।

স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নির্দেশনা এবং ডিএসসিসি প্রশাসক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সংস্থার প্রকৌশল বিভাগ।

গত আগস্ট-সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টির ফলে ডিএসসিসির আওতাধীন বিভিন্ন সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দের ফলে জনগণের দুর্ভোগের বিষয়টি স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নজরে আসে। পরবর্তীতে তিনি গত ২৮ সেপ্টেম্বর লালবাগ এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা নগর কর্তৃপক্ষকে 'লালবাগের সংশ্লিষ্ট সড়কসহ সকল সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দ দ্রুত মেরামতের নির্দেশনা দেন।'

সে পরিপ্রেক্ষিতে ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক মো. নজরুল ইসলাম দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংস্থার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। এসব সংস্কার কাজ বাস্তবায়ন তদারকিতে নবনিযুক্ত প্রশাসক দাপ্তরিক কর্মদিবস ছাড়া ছুটির দিনেও দপ্তরে উপস্থিত থেকে তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

এর ধারাবাহিকতায় ইতোমধ্যে সচিবালয় সংলগ্ন সড়ক, সৈয়দ নজরুল ইসলাম সরণি, মিরপুর রোড, ঢাকেশ্বরী প্রধান সড়ক, শিক্ষাবোর্ড এলাকা, লালবাগ রোড, নীলক্ষেত রোড, কাঁটাবন সড়ক ও বাবুপাড়া রোড, হাতিরপুল বাজার সংলগ্ন সড়ক, শহীদ ক্যাপ্টেন মুনসুর আলী সরণি, শাহবাগ মোড়, পলাশী হতে শহীদ মিনার, সাইন্সল্যাব মোড়, টিএসসি, দোয়েল চত্বর, বেইলি রোড, শান্তিনগর, ধানমন্ডি ১৩/এ, ৫/এ, পলাশী এলাকা, রাজারবাগ রোড শাহজাহানপুর মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, আউটার সার্কুলার রোড, জিরো পয়েন্ট হতে বঙ্গভবন, মতিঝিল শাপলা চত্বর হতে ইত্তেফাক মোড়, তাঁতিপাড়া ক্রসিং, যাত্রাবাড়ী হতে ধোলাইপাড় রোড, ধলপুর হতে সায়েদাবাদ এলাকা, জয়কালী মন্দির, হাটখোলা রোডসহ বেশ কিছু এলাকার সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দ মেরামত করা হয়েছে। অন্যান্য সড়কগুলোতে সৃষ্ট গর্ত ও খানাখন্দ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি: টিবিএস

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, 'নগরবাসীর ভোগান্তি লাঘব করা আমাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নির্দেশনা এবং প্রকৌশল বিভাগের তৎপরতায় আমরা ইতোমধ্যে অনেকগুলো সড়কের খানাখন্দ ও বড় বড় গর্ত মেরামত করতে সক্ষম হয়েছি।'

তিনি আরও বলেন, 'যেসব সড়কে মেরামত কাজ বাকি আছে, সেসব সড়কের মেরামত কাজ এ মাসের মধ্যেই শেষ হবে এবং আগামী মাস থেকে নগরবাসী আমাদের এসব কার্যক্রমের সুফল ভোগ করবে।'

প্রয়োজন অনুসারে কিছু সড়ক পুনর্নিমাণ করা হবে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, 'বর্তমানে আমরা সড়কগুলো জনগণের চলাচল উপযোগী করে সংস্কার করছি। বৃষ্টি পুরোপুরি থেমে গেলে প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিছু কিছু সড়ক পুনর্নিমাণ করব।'

উল্লেখ্য, অনেকগুলো সড়ক নির্মাণ, পুনর্নিমাণ ও পূর্ণাঙ্গভাবে সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্ষা পুরোপুরি শেষ হলে এসব সড়কের নির্মাণ, পুনর্নিমাণ ও পূর্ণাঙ্গভাবে সংস্কার কার্যক্রম শুরু হবে এবং নগরবাসী সেসব কাজেরও পূর্ণ সুফল ভোগ করবে।

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / স্থানীয় সরকার উপদেষ্টা / সড়ক / এ. এফ. হাসান আরিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net