Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
১৬ জুলাই-৫ আগস্ট পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের নাম চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2024, 09:20 pm
Last modified: 12 October, 2024, 09:24 pm

Related News

  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

১৬ জুলাই-৫ আগস্ট পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের নাম চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, চিঠি পাওয়ার পর পুলিশ সদর দপ্তর নিজেদের তালিকা প্রস্তুত করে মহানগর পুলিশ ও রেঞ্জ কার্যালয়ে পাঠিয়েছে। কার্যালয়গুলো ইতিমধ্যে আন্দোলন চলাকালীন সারা দেশে পুলিশের অপারেশন বিভাগে দায়িত্বে থাকা সদস্যদের তালিকা করতে শুরু করেছে।
টিবিএস রিপোর্ট
12 October, 2024, 09:20 pm
Last modified: 12 October, 2024, 09:24 pm
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ পুলিশের অপারেশন বিভাগের কর্মকর্তাদের নাম জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ সংক্রান্ত এক চিঠিতে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত সংস্থায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে পুলিশ সদর দপ্তরের অপরাধ ও অপারেশন বিভাগের কাঠামো এবং ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম-পদবি জানা প্রয়োজন।

জানা গেছে, গত ৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল হক সই করা চিঠিটি পুলিশ সদরে পাঠানো হয়।

পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, চিঠি পাওয়ার পর পুলিশ সদর দপ্তর নিজেদের তালিকা প্রস্তুত করে মহানগর পুলিশ ও রেঞ্জ কার্যালয়ে পাঠিয়েছে। কার্যালয়গুলো ইতিমধ্যে আন্দোলন চলাকালীন সারা দেশে পুলিশের অপারেশন বিভাগে দায়িত্বে থাকা সদস্যদের তালিকা করতে শুরু করেছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠিটি ডিএমপি পেয়েছে। এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত মৃত্যুর ঘটনাকে 'গণহত্যা' হিসেবে বিবেচনা করে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীসহ অনেকের বিরুদ্ধে এ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।

অপরাধ ট্রাইব্যুনালের ওই চিঠিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় সশস্ত্র ব্যক্তিরা ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট-১৯৭৩ এ দায়ের হওয়া মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশ কীভাবে কাজ করবে তার নির্দিষ্ট নীতিমালা আছে। ঊর্ধ্বতনদের অবৈধ আদেশ শুনতে পুলিশ বাধ্য নয়। পুলিশ কর্মকর্তাদের সে স্বাধীনতা আইন দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

পুলিশ / পুলিশ সদর দপ্তর / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / গণহত্যা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net