Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: ৩ জনের মৃত্যু, উদ্ধারে নেমেছে সেনাবাহিনী

বাংলাদেশ

ইউএনবি
05 October, 2024, 11:15 am
Last modified: 05 October, 2024, 11:19 am

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল
  • রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পরিকল্পনা ইসির
  • শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: ৩ জনের মৃত্যু, উদ্ধারে নেমেছে সেনাবাহিনী

ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলের কারণে শেরপুরের তিন উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে পানিবন্দীদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।
ইউএনবি
05 October, 2024, 11:15 am
Last modified: 05 October, 2024, 11:19 am
ছবি: ইউএনবি

বৃষ্টি কমলেও ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলের কারণে শেরপুরের তিন উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে ঢলের পানি ঢুকেছে নকলা উপজেলার নিম্নাঞ্চলেও। ওই চার উপজেলার ২০ ইউনিয়নের অন্তত ১২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বাড়িঘরে পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় নালিতাবাড়ীতে নারীসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

পানিবন্দি মানুষদের উদ্ধারে দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি উদ্ধার কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনীও। শেরপুর সেনাক্যাম্পের একটি চৌকস দল এ উদ্ধার কাজে সম্পৃক্ত হয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

আজ শনিবার (৫ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ওই দুই উপজেলার ১টি পৌরসভা সহ ১৭টি ইউনিয়নের সবগুলোই পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ঢলের তোড়ে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। ডুবে গেছে ধান ও সবজির আবাদ, ভেসে গেছে পুকুরের মাছ, গাছপালা, হাঁস-মুরগী, গরু-ছাগলসহ গৃহপালিত প্রাণি। এতে দারুণ ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঢলের পানিতে রাস্তাঘাট ডুবে থাকা ও ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অনেক এলাকার মানুষ।

শুক্রবার সন্ধ্যার পর থেকে পানিবন্দীদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিতে থাকা অন্তত সহস্রাধিক পরিবারকে উঁচু ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা। ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামে শুক্রবার মধ্যরাতে তিন মাসের একটি শিশুকে ঘরের সিলিং থেকে উদ্ধার করেছে র‌্যাপিড রেসপন্স বিডি নামের একটি স্বেচ্ছাসেবী রেসকিউ টিম (উদ্ধারকারী দল)। ঘরের ভেতরে বুক সমান পানি উঠায় শিশুটিকে নিরাপদে রাখার জন্য পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের ওপর রেখেছিল। সেখান থেকে ওই শিশুসহ পুরো পরিবারটিকে উদ্ধার করেছে ময়মনসিংহ থেকে আসা ওই উদ্ধারকারীরা।

এদিকে, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সকল স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং ত্রাণ ও উদ্ধার কাজ সমন্বয়ের জন্য কর্মকর্তাদের নিয়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার জন্য পৃথক টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিতদের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানিয়েছেন, নালিতাবাড়ী পৌরসভা, কাকরকান্দি, বাঘবেড়, নয়াবিল, পোড়াগাও, কলসপাড়, নন্নী, নালিতাবাড়ী সদর, যোগানিয়া, মরিচপুরানসহ সকল ইউনিয়ন পাহাড়ি ঢলে আক্রান্ত। গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ স্কুল, তারাগঞ্জ মহিলা মাদরাসা, কালিনগর সরকারি স্কুল, চারু স্কুল, আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় ও কলেজ, তারাগঞ্জ মহিলা হোস্টেলসহ নিকটস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য একটি স্পিডবোট, লাইফ জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাকিবুজ্জামান খান জানিয়েছেন, আজ শনিবার সকালেও নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালি নদী দু'টি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নালিতাবাড়ীর ভোগাই, চেল্লাখালি এবং ঝিনাইগাতীর মহারশি নদীর বেশ কয়েকটি স্থানে পাহাড়ি ঢলের তোড়ে দুই পাড় ও তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। জরুরি ভিত্তিতে ভাঙন ঠোকানোর চেষ্টা চলছে।

Related Topics

টপ নিউজ

বন্যা / শেরপুর / সেনাবাহিনী / উদ্ধার অভিযান / পানিবন্দী মানুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল
  • রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পরিকল্পনা ইসির
  • শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net