Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
১ অক্টোবর থেকে শ্রমিকদের ন্যায্যমূল্যের পণ্য দেবে সরকার

বাংলাদেশ

ইউএনবি
29 September, 2024, 08:25 pm
Last modified: 29 September, 2024, 08:52 pm

Related News

  • ১৪ বছরেও চালু হয়নি বিআরটি, ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর এবার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত 
  • চট্টগ্রাম বন্দরে হচ্ছে ৮.৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, সাশ্রয় হবে ১০০ কোটি টাকা
  • বেপজার প্রতি একর জমিতে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, ১৩.৮২ কোটি টাকার রিটার্ন
  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

১ অক্টোবর থেকে শ্রমিকদের ন্যায্যমূল্যের পণ্য দেবে সরকার

শ্রমিকদের কল্যাণে গঠিত ফাউন্ডেশনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হলেও বেশিরভাগ শ্রমিকই জানেন না যে তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও জানা নেই।’
ইউএনবি
29 September, 2024, 08:25 pm
Last modified: 29 September, 2024, 08:52 pm
ছবি: ইউএনবি

সরকার আগামী মাস থেকে ৪০ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, 'আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করা হবে। শ্রমিকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।'

সম্প্রতি শ্রমিক অসন্তোষের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 'শ্রমিকদের ১৮টি দাবি মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হয়েছে। দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের জোর দেওয়া হচ্ছে।'

যেখানে শ্রমিকরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা।

দুয়েকটি জায়গায় এখনও শ্রমিক অসন্তোষ রয়েছে জানিয়ে সেগুলো সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শ্রমিকদের কল্যাণে গঠিত ফাউন্ডেশনের কথা তুলে ধরে তিনি বলেন, 'শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হলেও বেশিরভাগ শ্রমিকই জানেন না যে তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও জানা নেই।'

তিনি আরও বলেন, 'এই ফান্ড ব্যবস্থাপনা নিয়ে অস্বচ্ছতা এবং অনেক প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।'

উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ৩০ হাজার ২৮৫ জন শ্রমিককে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ১৪১ কোটি ৬৬ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এখন তহবিলে জমা আছে এক হাজার ২৬ কোটি টাকা।

শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, 'শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি বিশেষ দফা ছিল তাদের রেশনের বিষয়। সেটা নিয়ে কাজ শুরু করেছি। আগামী ১ তারিখ (অক্টোবর) আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের বিতরণের জন্য উদ্বোধন করব। টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় আমরা বাড়াব। ৪০ লাখ শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

শ্রমিক / টিসিবি / টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    ৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে
  • সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
    মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • ১৪ বছরেও চালু হয়নি বিআরটি, ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর এবার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত 
  • চট্টগ্রাম বন্দরে হচ্ছে ৮.৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, সাশ্রয় হবে ১০০ কোটি টাকা
  • বেপজার প্রতি একর জমিতে ৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ, ১৩.৮২ কোটি টাকার রিটার্ন
  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

Most Read

1
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

3
চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র

4
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে

5
সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net