Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেল মানুষের হাত

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
27 September, 2024, 08:40 pm
Last modified: 27 September, 2024, 08:42 pm

Related News

  • অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা
  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • সংকটকালে সব রাজনৈতিক দলের পররাষ্ট্রনীতি অভিন্ন: হুইপ নিজান

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেল মানুষের হাত

পুলিশ জানিয়েছে, নিহত নুরুল ইসলামকে দিনমজুরির কাজের কথা বলে ২১ সেপ্টেম্বর দেবিদ্বার নিয়ে আসেন অভিযুক্ত নোয়াজ আলী।
কুমিল্লা প্রতিনিধি
27 September, 2024, 08:40 pm
Last modified: 27 September, 2024, 08:42 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর-পিরোজপুর গ্রামের সীমান্তে এক ব্যক্তি পিটিয়ে হত্যার পর ঘরের মধ্যে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে শিয়াল ও কুকুরের আচঁড়ে বের হয়ে আসা একটি অর্ধগলিত হাত থেকে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা এ লাশের সন্ধান পান।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৪০)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিওন্দা গ্রামের মরগিছ ইসলামের ছেলে। 

পুলিশ এ ঘটনায় নোয়াজ আলী (৬০) নামে একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম।

নোয়াজ আলী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়কান্দি এলাকার আব্দুল আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত নুরুল ইসলামকে দিনমজুরির কাজের কথা বলে ২১ সেপ্টেম্বর দেবিদ্বার নিয়ে আসেন অভিযুক্ত নোয়াজ আলী।

দুজনেই বারুর-পিরোজপুর গ্রামের সীমান্তে একটি ভাড়া ঘরে থাকতেন। জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাসির বলেন, লাশ দেখে স্থানীয়রা নোয়াজ আলীকে গ্রামবাসীর সহযোগিতায় ধরে আনেন।

পরে জিজ্ঞাসাবাদে নোয়াজ আলী হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, চার বছর আগে কবিরাজের মাধ্যমে তার ছেলেকে তাবিজ করে মেরে ফেলেছিল নুরুল ইসলাম। এরপর থেকেই তার প্রতি রাগ-ক্ষোভ জন্মায়। তাই কৌশলে কাজের কথা বলে নুরুল ইসলামকে দেবিদ্বার নিয়ে এসে গত সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন।

হত্যার পর নোয়াজ আলী লাশ মাটিচাপা দেন। স্থানীয় বাসিন্দা আলী আকবর, রফিকুল ইসলাম ও স্বপ্না বেগম বলেন, 'সকালে তীব্র দুর্গন্ধ পেয়ে আমরা খোঁজাখুঁজির পর গর্তের মধ্যে মানুষের হাত দেখতে পাই।'

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কুমিল্লা / লাশ উদ্ধার / লাশ / খুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • অপ্রতিম হত্যা: দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ
  • ৮ মাসে নিখোঁজ ৩৬ শিশুর লাশ উদ্ধার, শিশুর নিরাপত্তা নিয়ে আসকের উদ্বেগ
  • একমাত্র সন্তানের জানাজার আগে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা
  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • সংকটকালে সব রাজনৈতিক দলের পররাষ্ট্রনীতি অভিন্ন: হুইপ নিজান

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net