Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
‘বাংলাদেশের শাসনপদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে’: জি এম কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2024, 06:30 pm
Last modified: 26 September, 2024, 06:34 pm

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

‘বাংলাদেশের শাসনপদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে’: জি এম কাদের

তার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ [জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘রংপুরে আমাদের ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে মামলা-হয়রানির মুখে পড়েছেন। রংপুরে আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছেন।’
টিবিএস রিপোর্ট
26 September, 2024, 06:30 pm
Last modified: 26 September, 2024, 06:34 pm
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাংলাদেশের শাসনপদ্ধতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'দানবে' পরিণত করেছে।

'আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা প্রদান করে, যা ক্ষমতাসীনদের দুর্নীতির দিকে ঠেলে দিতে পারে।,' বলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পেশাজীবী পরিষদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়ার পরও একটি রাজনৈতিক দল ক্ষমতার কেন্দ্রীকরণে দানবে রূপ নিতে পারে।'

দেশের নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগের প্রায় সবকিছুই সরকার প্রধানের নিয়ন্ত্রণে থাকে উল্লেখ করে তিনি বলেন, 'ফলে, সরকারের কাছে কারও জবাবদিহিতা থাকে না।'

কাদের বলেন, দেশের মানুষ আশা করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। তবে ভালো নির্বাচনের আগে সংবিধানসহ সব ক্ষেত্রে সংস্কার করা দরকার।

'আমরা চাই, ভবিষ্যতে কোনো সরকার যেন দানবে পরিণত না হয়,' বলেন জাতীয় পার্টির এ নেতা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'আমাদের সন্তানেরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা গুলির সামনে বুক পেতে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। এত হত্যা ও নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে পিছু হটেনি। তাদের আত্মত্যাগ বিফল হতে দেব না।' 

তিনি বলেন, ছাত্রদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে ছিল, এবং জাতীয় পার্টি সবসময় সেই আন্দোলনের পক্ষে ছিল। ৩ জুলাই সংসদে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে বক্তব্য রেখেছিলেন।

'যখন সরকারের নির্দেশে ছাত্রদের ওপর গুলি চালানো হলো, জাতীয় পার্টি তার প্রতিবাদ করেছে এবং ছাত্রদের জীবনদানকে শ্রদ্ধার সঙ্গে জাতির বীরমুক্তিসেনা বলে আখ্যায়িত করেছে।'

তার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ [জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, 'রংপুরে আমাদের ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে মামলা-হয়রানির মুখে পড়েছেন। রংপুরে আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছেন।'

তিনি জানান, জাতীয় পার্টি সর্বদা জনগণের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাকিবুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা রফিকুল আলম সেলিম, জাহিদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জি এম কাদের / সরকার / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net