Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশ টিভির বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
25 September, 2024, 10:00 pm
Last modified: 25 September, 2024, 10:07 pm

Related News

  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের ২০০ কোটি টাকার মানহানি মামলা

১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশ টিভির বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মামলা

মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন সম্প্রচারের অভিযোগে বেসরকারি দেশ টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা করে পৃথক দুটি মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ।
টিবিএস রিপোর্ট 
25 September, 2024, 10:00 pm
Last modified: 25 September, 2024, 10:07 pm
ওরিয়ন গ্রুপ ও দেশ টিভির লোগো। ছবি: সংগৃহীত

গত ১৭ ও ২৪ সেপ্টেম্বর মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন সম্প্রচারের অভিযোগে বেসরকারি দেশ টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা করে পৃথক দুটি মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ। গত ২৫ সেপ্টেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মোট ১,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দুটি করা হয়েছে। মামলা নং হচ্ছে– ১৩০ ও ১৩১। 

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওরিয়ন গ্রুপ। এতে বলা হয়েছে, ওরিয়নের ছয়টি বিদ্যুৎকেন্দ্র এবং ফ্ল্যাগশিপ প্রকল্প– যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয় গণমাধ্যমটির সম্প্রচারিত খবরে, যার ফলে তাদের ক্ষতি হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিজস্ব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে না পারলেও– ওরিয়নের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সরকারি তহবিল আত্মসাৎ ও বিদেশে পাচারের মিথ্যা অভিযোগ করা হয়েছে দেশ টিভির প্রতিবেদনে। ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প ব্যয় বাড়ানো ও শেয়ারধারীদের অপসারণের মিথ্যা অভিযোগও আনা হয়। এবিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরেও – এসব ভুল সংশোধন করেনি দেশ টিভি। ফলে বাধ্য হয়ে নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ওরিয়ন। 

"ওরিয়ন গ্রুপ সব সময় জাতীয় বিধিমালার সম্পূর্ণভাবে মেনে কার্যক্রম পরিচালনা করেছে। এভাবে ২০১১ সাল থেকে নিজেদের সর্বাধুনিক ছয়টি বিদ্যুৎকেন্দ্র হতে ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। ওরিয়নের সাথে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বাংলাদেশের শতাধিক অন্যান্য বিদ্যুৎ উৎপাদনকারীদের সাথে করা চুক্তির সাথে সামঞ্জস্য রেখে করা হয়। ফলে ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে তহবিল পাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা– কারণ সব লেনদেনই স্বচ্ছভাবে বাংলাদেশের অভ্যন্তরেই করা হয়েছে। ওরিয়ন তাদের আর্থিক  বাধ্যবাধকতাকে অব্যাহতভাবে মেনে চলেছে, এবং কোনও রাজনৈতিক বা বাহ্যিক আনুগত্য তার ব্যবসায়িক কার্যকলাপকে প্রভাবিত করে না।"

"ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে আনীত  শেয়ারহোল্ডারদের অপসারণ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও তহবিল অব্যবস্থাপনার অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট। এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার বাংলাদেশের প্রথম সফল সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের বিশ্বাসযোগ্যতার জন্য হুমকি। একইসাথে দেশের আর্থ-সামাজিক বিকাশের জন্য দরকারি বেসরকারি বিনিয়োগকে ব্যাহত করবে" – আরো জানিয়েছে ওরিয়ন। 

এই প্রেক্ষাপটে শিল্পগোষ্ঠীটি জানায়, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্যকে তুলে ধরতে এবং মিথ্যা তথ্য প্রচারের জন্য দোষীদের বিচারের মুখোমুখি করতে অঙ্গীকারবদ্ধ ওরিয়ন গ্রুপ। এজন্য আমরা সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার মূল নীতি সমুন্নত রাখা এবং আমাদের ব্যবসা ও জাতীয় স্বার্থের ক্ষতি করবে– এমন বিভ্রান্তিকর তথ্য সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই।

 

Related Topics

টপ নিউজ

মানহানি মামলা / দেশ টিভি / ওরিয়ন গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • যৌন হেনস্থা ও মানহানির রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন ট্রাম্পের
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • ময়মনসিংহে ড. ইউনূসের মানহানি মামলা বাতিলের রায় বহাল রাখল আপিল বিভাগ
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের ২০০ কোটি টাকার মানহানি মামলা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net